বিদ্যুৎ ভোগান্তি দূর করতে স্কুলে এক মাসের বেতন দিলেন ডেপুটি স্পিকার

০৪ এপ্রিল ২০২৬, ০৯:১৫ PM
নেত্রকোনায় হঠাৎ স্কুল পরিদর্শনে গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলছেন ডেপুটি স্পিকার

নেত্রকোনায় হঠাৎ স্কুল পরিদর্শনে গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলছেন ডেপুটি স্পিকার © টিডিসি

শিক্ষার্থীদের বিদ্যুৎ ভোগান্তি দূর করতে স্কুলে এক মাসের বেতন দিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা–দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। শনিবার (৪ এপ্রিল) সকালে নেত্রকোনায় একটি স্কুলে হঠাৎ পরিদর্শনে গিয়ে অভিভাবকদের দাবির মুখে নিজের এক মাসের বেতন দেওয়ার ঘোষণা দেন তিনি।

জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ নেত্রকোনার কলমান্দা উপজেলার মুক্তি প্রি-ক্যাডেট স্কুল পরিদর্শনে যান ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় স্কুলের প্রধান শিক্ষক এনামুল হক তালুকদার তাকে স্বাগত জানান। স্কুলটিতে প্লে-গ্রুপ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত দুটি শিফটে চার শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে। কিন্তু সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রচণ্ড গরমে ক্লাস করতে গিয়ে শিশু শিক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছিল।

ডেপুটি স্পিকারের উপস্থিতির খবর পেয়ে স্কুলের গেটে জড়ো হন বেশ কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক। তারা ডেপুটি স্পিকারের কাছে স্কুলের বিদ্যুৎ সমস্যার কথা তুলে ধরেন এবং শিশুদের নিরবচ্ছিন্ন পাঠদানের স্বার্থে একটি আইপিএস স্থাপনের দাবি জানান। তাদের দাবির মুখে স্কুলের আইপিএস কেনার জন্য নিজের এক মাসের বেতনের এক লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন তিনি। 

এ সময় তিনি বলেন, ‘আমি আমার এক মাসের বেতন এক লাখ টাকা দিয়ে দিলাম, আপনারা ভালো মানের একটি আইপিএস কিনে নেবেন।’

এ ঘটনায় স্কুল পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীর পক্ষ থেকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে তাৎক্ষণিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। 

বাংলাদেশ বেতারের পর এবার বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত …
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘রাশেদ খাঁনের পদের আসল কাজ কী, জিজ্ঞাসা করলে সম্ভবত উত্তর দ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এবার থানার সামনে বাসে আগুন
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে এশিয়ান ফিল্মমেকার অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কমল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি, পুনর্নির্ধারি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬