স্কুলের ছবি তুলতে যাওয়া ছাত্রীকে দু’দিন আটকে রেখে ধর্ষণ

২৯ মে ২০২১, ০৯:১২ PM
পিরোজপুরের ইন্দুরকানীতে ধর্ষণের শিকার হয়েছেন এক স্কুলছাত্রী

পিরোজপুরের ইন্দুরকানীতে ধর্ষণের শিকার হয়েছেন এক স্কুলছাত্রী © প্রতীকী ছবি

পিরোজপুরের ইন্দুরকানীতে স্কুলের জন্য ছবি তুলতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক স্কুলছাত্রী। এ ঘটনায় আজ শনিবার (২৯ মে) উপজেলার দক্ষিণ ইন্দুরকানী এলাকা থেকে ধর্ষক মাসুমকে (৩০) পুলিশ গ্রেফতার করে। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির নিজেই এ অভিযান পরিচালনা করেন।

ভূক্তভোগী ছাত্রী দশম শ্রেণির ছাত্রী। আর  গ্রেফতার মাসুম উপজেলার স্থানীয় আব্দুর রহমানের ছেলে। তিনি দুই সন্তানের জনক।

জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে মোড়েলগঞ্জের চরহোগলাবুনিয়া মমিনউদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রী  স্কুলের জন্য ছবি তুলতে ইন্দুরকানীর ঘোষেরহাট বাজারে যান। সেখানে ওই ছাত্রী প্রেমিক তরিকুল ইসলামের সঙ্গে দেখা করেন। সেখানে তরিকুলের খালাতো দুলাভাই মাসুম হাওলাদারের সঙ্গে দেখা হয়। এ সময় ওই ছাত্রীকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বলে তরিকুলকে পাঠিয়ে দেন।

কিন্তু ওই ছাত্রীকে নিজের বাড়িতে না নিয়ে দক্ষিণ ইন্দুরকানীর এনামুল মৃধার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে দুইদিন পর কৌশলে অন্যের ফোন দিয়ে তরিকুলকে বিষয়টি জানান। পরে তরিকুল ওই ছাত্রীর স্বজনদের জানান। বিষয়টি জানতে পেরে ওই ছাত্রীর মামা পুলিশের সহযোগিতায় শুক্রবার রাতে এনামুলের বাড়িতে যান। সেখান থেকে ছাত্রীকে উদ্ধার করেন।

অন্ধকার জগতের ভয়ংকর এক মাদক এলএসডি, কিভাবে আসে বাংলাদেশে?

ওই ছাত্রীর নানী বলেন, ‘আমার নাতনী এতিম। মা মারা গেছে ছোট বেলায়। বাবা আরেকটি বিয়ে করে চট্টগ্রাম থাকেন। আমার নাতনী ছবি তুলতে গিয়ে না ফিরলে খোঁজাখুঁজির পর জানতে পারি আটকে রাখা হয়েছে তাকে। পরে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়েছে।’

ওসি মো. হুমায়ুন কবির বলেন, ‘ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। ধর্ষক মাসুমকেও আটক করা হয়েছে।’

ভূমধ্যসাগরে অনাহারে নৌকাতেই মারা যান সুনামগঞ্জের মহিবুর
  • ০১ এপ্রিল ২০২৬
আ.লীগ আমলের মামলায় যুবদল-ছাত্রদলের ৬ নেতাকর্মী কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১৮ বছরের ইতিহাসে ৬ উপাচার্যের পাঁ…
  • ০১ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের সার্চ কমিটিতে শিক্ষা সচিব, দুই…
  • ০১ এপ্রিল ২০২৬
ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা বাংলাদেশের
  • ০১ এপ্রিল ২০২৬
সংবিধান সংস্কারে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবো: বিরোধী দ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence