কাজাখস্তান থেকে ১ লাখ টন ডিজেল কিনবে বাংলাদেশ

০৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ PM
কাজাখস্তান থেকে ১ লাখ টন ডিজেল কিনবে বাংলাদেশ

কাজাখস্তান থেকে ১ লাখ টন ডিজেল কিনবে বাংলাদেশ © সংগৃহীত ও সম্পাদিত

ইরান যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি তেলের সংকট মোকাবেলায় কাজাখস্তান থেকে এক লাখ টন পরিশোধিত ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। মধ্যপ্রাচ্যের প্রচলিত সরবরাহকারীদের কাছ থেকে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় এবার কাজাখস্তান থেকে ডিজেল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ শনিবার (৪ এপ্রিল) বিকেলে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কাজাখস্তানভিত্তিক জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপি থেকে ১ লাখ মেট্রিক টন ৫০ পিপিএম সালফার মানের ডিজেল সরাসরি ক্রয় পদ্ধতিতে আমদানির দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৫৯ লাখ ৯৪ হাজার ৭৬০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৬৮৯ কোটি ২৯ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা। প্রতি ব্যারেল তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫.০৬ মার্কিন ডলার। 

জ্বালানি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর নিয়মিত সরবরাহকারীরা নির্ধারিত সময়ে জ্বালানি সরবরাহে ব্যর্থ হওয়ায় দেশের আমদানি সময়সূচি ব্যাহত হচ্ছে। বিশেষ করে ইউনিপেক সিঙ্গাপুর এবং পেটকো ট্রেডিং লুবান কোম্পানি এপ্রিলের নির্ধারিত চালান সরবরাহে অক্ষমতা প্রকাশ করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের ফলে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় ৯৫ শতাংশ কমে গেছে। ফলে বিশ্বজুড়েই জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে।

‘সংস্কার বাতিল করে ফের দলীয় অলিগার্কদের হাতে ব্যাংকের জমিদা…
  • ০৪ অক্টোবর ২০২৬
সরকার একটা ঋণ খেলাপি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে যাচ্ছ…
  • ০৪ অক্টোবর ২০২৬
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে …
  • ০৪ অক্টোবর ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই কিশোরের জামিন নাকচ, বিচারক বললেন, ‘সমাজের জন্য নেগেটিভ …
  • ০৪ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে ব্যর্থতা, কারণ খুঁজতে বিশেষ মূল্যায়ন কমিটি
  • ০৪ অক্টোবর ২০২৬