অফিসের নতুন সময় জানিয়ে প্রজ্ঞাপন জারি, কমল ব্যাংকে লেনদেনের সময়

০৪ এপ্রিল ২০২৬, ০৯:৪১ PM
সরকার

সরকার © ফাইল ছবি

দেশের সব সরকারি ও বেসরকারি অফিস চলার নতুন সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে ব্যাংকে লেনদেনের সময় সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত করা হয়েছে।
শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অফিসের ন এ প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার আগামী ৫ এপ্রিল থেকে দেশের সব সরকারি ও বেসরকারি অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত উল্লিখিতভাবে নির্ধারণ করলো।

মন্ত্রিপরিষদ বিভাগের ৪ এপ্রিলের চিঠির নির্দেশনা মোতাবেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা এবং ব্যাংকিং সেবা সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণের বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আদালতের অফিস সময়সূচি নির্ধারণে মহামান্য সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা করবেন।

বেসরকারি খাতের শিল্প প্রতিষ্ঠান, কল-কারখানা ও প্রতিষ্ঠানের জন্য কর্মঘন্টা নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

সরকার একটা ঋণ খেলাপি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে যাচ্ছ…
  • ০৪ অক্টোবর ২০২৬
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে …
  • ০৪ অক্টোবর ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই কিশোরের জামিন নাকচ, বিচারক বললেন, ‘সমাজের জন্য নেগেটিভ …
  • ০৪ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে ব্যর্থতা, কারণ খুঁজতে বিশেষ মূল্যায়ন কমিটি
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে?
  • ০৪ অক্টোবর ২০২৬