১৮ মাস অনুপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার, পরে বরখাস্ত

১৩ নভেম্বর ২০২৬, ১০:২১ PM , আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, ১০:২২ PM
মো. নাজমুল ইসলাম

মো. নাজমুল ইসলাম © সংগৃহীত

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং সরকারি দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. নাজমুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। ২০২৫ সালের ২৩ এপ্রিল থেকে তার বরখাস্তের আদেশ কার্যকর করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মো. নাজমুল ইসলাম ২০২৫ সালের ৬ এপ্রিল বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অবস্থায় কর্মরত ছিলেন। ১৮ থেকে ২২ এপ্রিল পর্যন্ত ছুটি ভোগের উদ্দেশ্যে ১৭ এপ্রিল তিনি কর্মস্থল ত্যাগ করেন। ছুটি শেষে ২৩ এপ্রিল তার কর্মস্থলে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি আর যোগ দেননি।

কর্মস্থলে হাজির হওয়ার জন্য তার স্থায়ী ও বর্তমান ঠিকানায় এবং ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে নোটিশ পাঠানো হয়। তবে তিনি কোনো লিখিত জবাব দেননি। এমনকি মৌখিকভাবেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুপস্থিতির কারণ জানাননি।

এ ঘটনায় তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধি অনুযায়ী অসদাচরণ ও পলায়নের অভিযোগ আনা হয়। ২০২৫ সালের ১৪ আগস্ট তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। একই বছরের ২৩ জুলাই পুলিশ অধিদপ্তর থেকে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল।

কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি। পরে চলতি সালের ৭ জানুয়ারি অভিযোগ তদন্তে কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্তকারী কর্মকর্তা ৩০ জুন দাখিল করা প্রতিবেদনে তার বিরুদ্ধে আনা অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে মত দেন।

এরপর তাকে চাকরি থেকে বরখাস্তের প্রাথমিক সিদ্ধান্ত জানিয়ে গত ১৪ জুলাই দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সেই নোটিশেরও কোনো জবাব দেননি তিনি।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গত ৮ অক্টোবর তাকে চাকরি থেকে বরখাস্তের পক্ষে পরামর্শ দেয়। পরে নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে রাষ্ট্রপতি গত ৫ নভেম্বর এ গুরুদণ্ড আরোপে অনুমোদন দেন।

সব প্রক্রিয়া শেষে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধি অনুযায়ী তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৫ সালের ২৩ এপ্রিল থেকে এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

শেখ মুজিবের মুখোশ পরে মিছিলের চেষ্টা ছাত্রলীগের, মারধর করে …
  • ১৩ নভেম্বর ২০২৬
হোটেল-রিসোর্টের অধিকাংশই ফাঁকা, পর্যটক খরায় ভুগছে সেন্টমার…
  • ১৩ নভেম্বর ২০২৬
উখিয়ার ‘কূপ’ থেকে গ্যাস উত্তোলনের প্রস্তুতি, কারিগরি কাজ শু…
  • ১৩ নভেম্বর ২০২৬
১৬ বছর বিনা বেতনে আজান, আনুষ্ঠানিকভাবে মুয়াজ্জিনকে বিদায়
  • ১৩ নভেম্বর ২০২৬
আইসিইউ থেকে না ফেরার দেশে ঢাবি শিক্ষার্থী মাসুদ বায়েজিদ
  • ১৩ নভেম্বর ২০২৬
৭ দিন ধরে সরাসরি ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছি: ম…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950