স্থায়ী কমিটির সিদ্ধান্ত

জাতীয় কাউন্সিল করতে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করবে বিএনপি

০৫ এপ্রিল ২০২৬, ০১:১০ AM
 বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর © টিডিসি ফটো

জাতীয় কাউন্সিল অনুষ্ঠানে দলের সাংগঠনিক কর্মকান্ড জোরালো করবে বিএনপি। শনিবার রাতে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠকের পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান। 

তিনি বলেন, আমাদের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকান্ড আরও জোরদার করে ভবিষ্যতে কিভাবে দলকে দ্রুত কাউন্সিলের দিকে নিয়ে যেতে পারি সেই বিষয়গুলো নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। আমরা খুব দ্রুতই দলের কাউন্সিল করার চেষ্টা করব।

কাউন্সিল কবে নাগাদ হতে পারে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন,  এটার জন্য আমাদের মিনিমাম কয়েকমাস সময় লাগবে। এরপর ঠিক করতে হবে কাউন্সিলের সময়।

বিএনপির সর্বশেষ ষষ্ঠ জাতীয় কাউন্সিল হয় ২০১৬ সালের ১৯ মার্চ।

শনিবার গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে রাত ৮টা ৪০ মিনিটে দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়। চলে আড়াই ঘন্টারও বেশি সময়।

বৈঠকে দলের সাংগঠনিক কর্মকান্ড ও  জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকের পর বিএনপি মহাসচিব বলেন, ৪৭ দিনে সরকারের কর্মসূচি সম্পর্কে দলের স্থায়ী কমিটির মতামত নিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে কিছু কিছু সদস্য সেই সঙ্গে কিছু কিছু পরামর্শ দিয়েছেন।

জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন নজরুল  ইসলাম খান ও  সেলিমা রহমান।

সর্বশেষ গত ৯ জানুয়ারি গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়।

ট্যাগ: বিএনপি
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9