বাসা-বাড়িতে সন্ধ্যার পর বিদ্যুৎ ব্যবহার না করতে বলেননি রিজভী

০৪ এপ্রিল ২০২৬, ০৭:১০ PM
রুহুল কবির রিজভী

রুহুল কবির রিজভী © সংগৃহীত

‘বাসাবাড়িতেও সন্ধ্যার পরে অকারণে লাইট, ফ্যান ব্যবহার করা যাবে না। আর এসব তদারকিতে থাকবে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা’ : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব (দপ্তরের দায়িত্বে নিয়োজিত) এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদের উদ্ধৃতি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং বিভিন্ন অনলাইন ও ইউটিউবে প্রচার করা হয়। 

বিএনপির পক্ষ থেকে রিজভী আহমেদের বরাত দিয়ে এই প্রচারণা কুচক্রী মহলের সম্পূর্ণরূপে উদ্ভট, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকালে বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে উদ্ধৃত করে ‘বাসাবাড়িতেও সন্ধ্যার পরে অকারণে লাইট, ফ্যান ব্যবহার করা যাবে না, তদারকিতে থাকবে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা’ মর্মে কোন কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং বিভিন্ন অনলাইন ও ইউটিউবে একটি লেখা প্রচার করেছে-যেটি সম্পূর্ণরুপে উদ্ভট, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত।

এ ধরণের মনগড়া ও ভিত্তিহীন বক্তব্যে বিভ্রান্ত না হয়ে দেশবাসীসহ বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9