জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

০৪ এপ্রিল ২০২৬, ০৪:২৬ PM , আপডেট: ০৪ এপ্রিল ২০২৬, ০৪:২৯ PM
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান © টিডিসি ফটো

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল, যার বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই। বর্তমান সংসদই এ সনদ কার্যকর করতে সক্ষম এবং বাস্তবায়নের পদ্ধতিও সনদের মধ্যেই উল্লেখ রয়েছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ধাওড়া গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘জুলাই সনদ ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার রক্তের অক্ষরে রচিত। সনদে সংবিধান সংশোধনের মাধ্যমে এটি বাস্তবায়নের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তাই গণভোট বাতিল হলে সনদ বাতিল হবে—এমন দাবি বিভ্রান্তিকর।

বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, ‘রাষ্ট্রপতির স্বাক্ষরিত অধ্যাদেশ মানবেন, আবার রাষ্ট্রপতির ভাষণ বয়কট করবেন—এটি দ্বিচারিতা।’
তিনি আরও জানান, জুলাই সনদের ২২ নম্বর ধারা অনুযায়ী পরবর্তী সাধারণ নির্বাচনে সনদে স্বাক্ষরকারী দলগুলোকে অন্তত ৫ শতাংশ নারী প্রার্থী দিতে হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি প্রায় ৫ শতাংশ নারী প্রার্থী দিয়েছে, যদিও পুরোপুরি তা অর্জন করতে পারেনি।’

জ্বালানি তেল সংকট প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘একটি মহল কৃত্রিম সংকট তৈরির জন্য তেল মজুত করছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে প্রয়োজনে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের কঠোর প্রয়োগ করা হবে, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলের নেতাকর্মীদেরও সতর্ক ভূমিকা পালন করতে হবে।’

জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ, প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা এবং শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এছাড়া জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

মানুষের গা চুলকিয়েই মাসে ১৮ লাখ টাকা আয়!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, চলছে শাপলা চত্বরে সমাবেশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র, অনুমোদন দিল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুই ম্যাচে ড্র, এবার হেরেই গেল পিএসজি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬