ইবি কর্মকর্তা সমিতির নির্বাচনে মঈদ বাবুল-তোজাম প্যানেলের ভূমিধস বিজয়

০৪ এপ্রিল ২০২৬, ১১:৩৬ PM , আপডেট: ০৪ এপ্রিল ২০২৬, ১১:৪২ PM
সভাপতি ও সাধারণ সম্পাদক

সভাপতি ও সাধারণ সম্পাদক © টিডিসি ফটো

উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত 'ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির' কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬-২৭' নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সম্মিলিত কর্মকর্তা ঐক্য পরিষদের ব্যানারে মঈদ বাবুল-তোজাম প্যানেল ভূমিধস বিজয়ী হয়েছে।  

দ্বিবার্ষিক নির্বাচনে ২৮৫ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন সম্মিলিত কর্মকর্তা ঐক্য পরিষদের প্যানেলের সভাপতি পদপ্রার্থী উপ পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মঈদ বাবুল এবং ৩২৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জুনিয়র লাইব্রেরীয়ান মোঃ তোজাম্মেল হক তোজাম। 

তাদের প্রতিদ্বন্দ্বিতাকারী বাংলাদেশী জাতীয়তাবাদ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রিপু-লতিফ পরিষদের সভাপতি পদপ্রার্থী রেজিস্ট্রার অফিসের উপ-রেজিস্ট্রার মীর সিরাজুল ইসলাম রিপু পেয়েছেন ১৮৩ ভোট এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী একই অফিসের সহকারী রেজিস্ট্রার মোঃ আব্দুল লতিফ পেয়েছেন ১৩৫ ভোট। 

শনিবার (৪ এপ্রিল) সকাল ৯:৩০ থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ডরমিটরির মমতাজ উদ্দিন ভবনের নীচতলায় ৪টি বুথে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪৮৩ জন। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হাফিজুর রহমান বাচ্চু। সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ মোট ১৫টি পদে এবারের নির্বাচন অনুষ্ঠিত হয়।  

কর্মকর্তা সমিতির অন্যান্য পদে বিজয়ীরা হচ্ছেন - সহ-সভাপতি পদে মেডিক্যাল সেন্টারের উপ-রেজিস্ট্রার ইয়ারুল ইসলাম (২৯৭) ও এস্টেট অফিসের উপ-রেজিস্ট্রার ড. ওয়াহীদুজ্জামান (২২০); যুগ্ম-সম্পাদক পদে ট্রেজারার অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ (২৫১); কোষাধ্যক্ষ পদে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উপ-রেজিস্ট্রার জাহিদুল ইসলাম (২৪৮); প্রচার ও দপ্তর সম্পাদক পদে পরিবহন অফিসের উপ-রেজিস্ট্রার আরিফ হোসেন তুহিন (২৩১); সাংস্কৃতিক, সাহিত্য, পত্রিকা ও ক্রীড়া সম্পাদক পদে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের জুনিয়র লাইব্রেরিয়ান আব্দুর রাজ্জাক (২৭৭); মহিলা বিষয়ক সম্পাদক পদে অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক সুলতানা পারভীন (২৭৭) নির্বাচিত হয়েছেন। 

এছাড়া সদস্য পদে বিজয়ী হয়েছেন উপ পরীক্ষা নিয়ন্ত্রক শহিদুল ইসলাম (৩৩৩ ভোট), কেন্দ্রীয় গ্রন্থাগারের উপ রেজিস্ট্রার আবু জাফর (২৫৮ ভোট), অর্থ ও হিসাব বিভাগের উপ রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম (২৬৩ ভোট), প্রক্টর অফিসের সহকারী রেজিস্ট্রার সাইদুর রহমান (২৫০ ভোট), পরিবহন অফিসের শাখা কর্মকর্তা জাকির হোসেন (২২৫ ভোট) এবং এস্টেট অফিসের প্রশাসনিক কর্মকর্তা আমিরুল ইসলাম (২৬৫ ভোট)। 

নবনির্বাচিত সাধারণ সম্পাদক তোজাম্মেল হক তোজাম বিজয়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, কর্মকর্তা সমিতির নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা আমাদের যে মহান দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে যথাসাধ্য চেষ্টা করবো। আমরা যেন তাদের প্রত্যাশা পূরণ করতে পারি সেজন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। 
 
নবনির্বাচিত সভাপতি আব্দুল মঈদ বাবুল বলেন, এতো সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। যারা আমাদের নির্বাচিত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দীর্ঘদিন কর্মকর্তা সমিতির নির্বাচন হয়নি, তারা অধিকার থেকে বঞ্চিত ছিলো। ইসলামী বিশ্ববিদ্যালয়ে এমন উৎসবমুখর নির্বাচন এর আগে আমরা দেখিনি। এই নির্বাচনে নজিরবিহীন ভোটার উপস্থিতি দেখা গেছে। আমরা যেন এই গুরুদায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করতে পারি, আমরা প্রত্যেক কর্মকর্তার ঢাল হয়ে দাঁড়াবো এবং সবার পাশে থাকবো। 

সার্বিক বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার হাফিজুর রহমান বাচ্চু বলেন, সকাল সাড়ে ৯টা থেকে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির ভোটগ্রহণ হয়েছে। কর্মকর্তারা সবাই সুশৃঙ্খলভাবে ভোট প্রদান করেছেন। ভোটগ্রহণ শেষে স্বচ্ছতার সাথে ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। 

ট্যাগ: ইবি
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9