গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরুর দুই ঘণ্টা আগেই ইবি কেন্দ্রে ভর্তিচ্ছুদের ভিড়

২৭ মার্চ ২০২৬, ০৯:৫২ AM
 ইসলামি বিশ্ববিদ্যালয়

ইসলামি বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য স্নাতক (সম্মান) প্রথম বর্ষের 'সি' ইউনিটের (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ। এই ইউনিটের পরীক্ষায় ইবি কেন্দ্রে অংশ নিচ্ছেন ১৪৫৬ জন পরীক্ষার্থী। পরীক্ষা শুরুর প্রায় দুই ঘন্টা আগে থেকেই কেন্দ্রে প্রবেশ করতে ভিড় করছেন পরীক্ষার্থীরা।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১ ঘন্টাব্যাপী সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সকাল ৯ টা থেকেই কেন্দ্রের আশেপাশে ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের আগমন ঘটে। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী সকাল সাড়ে ৯টা থেকে তল্লাশি করে করে পরীক্ষার্থীদের মেইন গেট দিয়ে প্রবেশ করানো হয়। যেকোন বিলম্ব এড়াতে পরীক্ষা শুরুর এক থেকে দেড় ঘণ্টা আগেই কেন্দ্রে প্রবেশ করেন তারা। 

এদিকে, গুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত ও শৃঙ্খলা রক্ষায় আনসার, র‍্যাব ও পুলিশের টিম দায়িত্ব পালন করছে। এছাড়াও প্রক্টরিয়াল বডির পাশাপাশি বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছেন। যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং ভর্তি পরীক্ষা যেন নকল ও প্রক্সি মুক্ত হয় সেজন্য চলছে ভ্রাম্যমাণ আদালতের সার্বক্ষণিক নজরদারি। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান জানান, ‘ভর্তি পরীক্ষার্থীরা স্বাভাবিকভাবেই কেন্দ্রে প্রবেশ করছে। কোথাও কোনো সমস্যা হচ্ছে বলে এখনো খবর পাইনি। প্রশাসনের পক্ষ থেকে আমরা নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। আশা করি সুন্দরভাবেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9