সড়ক দুর্ঘটনায় আহত হয়েও পরীক্ষা কেন্দ্রে গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী

২৭ মার্চ ২০২৬, ১১:৫৩ AM , আপডেট: ২৭ মার্চ ২০২৬, ১১:৫৯ AM
 ইসলামি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন আহত পরীক্ষার্থী

ইসলামি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন আহত পরীক্ষার্থী © টিডিসি ফটো

সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পরও অদম্য মানসিকতা নিয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত (GST) স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে উপস্থিত হয়েছেন হৃদয় সাহা নামের এক শিক্ষার্থী। আজ শুক্রবার (২৭ মার্চ) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে ‘সি’ ইউনিটের পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে আসেন তিনি। 

এ দিন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে সকাল ১১টা থেকে শুরু হওয়া এই পরীক্ষা বেলা ১২টা পর্যন্ত চলবে। ইবি কেন্দ্রে মোট ১ হাজার ৪৫৬ জন ভর্তিচ্ছুর পরীক্ষা দেওয়ার কথা রয়েছে।

এদিন সকাল ৯টা থেকেই কুষ্টিয়া-ঝিনাইদহসহ পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা, মেহেরপুর ও রাজবাড়ী জেলার পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে আসতে শুরু করেন। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ।

ভর্তি পরীক্ষা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকাল থেকেই আনসার, র‍্যাব ও পুলিশ সদস্যের পাশাপাশি প্রক্টোরিয়াল বডি, বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং পরীক্ষা যেন নকল ও প্রক্সি মুক্ত হয়, সেজন্য ভ্রাম্যমাণ আদালতের সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।

সার্বিক প্রস্তুতির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের নির্দেশনা দিতে হেল্প ডেস্ক বসানো হয়েছে। পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। আশাকরি সুষ্ঠু ও সুন্দরভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

ট্যাগ: ইবি
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9