গুচ্ছ ভর্তি পরীক্ষা, ইবিতে থাকছে ৪ স্তরের নিরাপত্তা

২৭ মার্চ ২০২৬, ০৭:৪৯ AM
 ইসলামি বিশ্ববিদ্যালয়

ইসলামি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (GST) পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গ্রহণের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ উপলক্ষে ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ শে মার্চ) সন্ধ্যায় দ্য ডেইলি ক্যাম্পাসকে এসব কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান। শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া 'সি' ইউনিটের (ব্যবসায় শিক্ষা) পরীক্ষার মধ্যে দিয়ে এবছরের গুচ্ছ ভর্তি পরীক্ষার যাত্রা শুরু হবে। 

তিনি বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ক্যাম্পাসের নিরাপত্তায় ও যেকোন অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে আনসার ও পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়াও প্রক্টরিয়াল বডির সঙ্গে বিএনসিসি রোভার স্কাউটের সদস্যরা বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি কুষ্টিয়া-খুলনা মহাসড়কে যানজট নিরসনে ট্রাফিক সার্জেন্ট দায়িত্ব পালন করবেন। ভর্তি পরীক্ষা যেন নকল ও প্রক্সি মুক্ত হয় সেজন্য ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক নজরদারি করবে। 

তিনি আরো জানান, সকাল সাড়ে ৯ টা থেকে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে পারবে। এজন্য তাদের প্রবেশপত্র দেখিয়ে কেন্দ্রে ঢুকতে হবে। যেকোন ধরনের ব্যাগ ও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেও কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। পরীক্ষার্থী ও অভিভাবকদের অসুস্থতাজনিত সহায়তায় সবসময় দুটি এম্বুলেন্স এবং মেডিকেল টিম প্রস্তুত থাকবে। প্রশাসনের পক্ষ থেকে ইবি থানার সামনে আগত অভিভাবকদের বিশ্রামের জন্য অভিভাবক কর্ণার স্থাপন করা হয়েছে। এছাড়াও মেইন গেটের সামনে রাজনৈতিক ছাত্র সংগঠন সমূহের স্টল থাকবে যেখানে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিভিন্ন সেবা দেওয়া হবে। 

এছাড়াও শারীরিক প্রতিবন্ধী কিংবা দেরিতে আসা পরীক্ষার্থীদের দ্রুততম সময়ের মধ্যে হলে পৌঁছে দিতে প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে গাড়ি এবং মোটরসাইকেল প্রস্তুত থাকবে। 

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬