ড. সৈয়দা সুলতানাকে চেয়ারম্যান করে আইইবির অকুপেশনাল সেফটি বোর্ড পুনর্গঠন

২৫ মার্চ ২০২৬, ০৪:৪৫ PM
ড. প্রকৌশলী সৈয়দা সুলতানা রাজিয়া

ড. প্রকৌশলী সৈয়দা সুলতানা রাজিয়া © সংগৃহীত

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) এর ‘দ্য অকুপেশনাল সেফটি বোর্ড অব বাংলাদেশ’ (ওএসবিবি) পুনর্গঠন করা হয়েছে। নতুন এ বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. প্রকৌশলী সৈয়দা সুলতানা রাজিয়া।

গত ১৬ মার্চ আইইবি সদর দফতর থেকে প্রকাশিত এক অফিস স্মারকের মাধ্যমে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়। আইইবির গঠনতন্ত্রের ৭৫.০০ ধারা এবং কেন্দ্রীয় কাউন্সিলের ৬৫২তম সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এ বোর্ড পুনর্গঠন করা হয়েছে।

নবগঠিত এ উচ্চপর্যায়ের বোর্ডে দেশের প্রথিতযশা প্রকৌশলী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। বোর্ডের দুইজন ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল এবং প্রকৌশলী মো. আল-ইমরান হোসাইন। সদস্য-সচিব হিসেবে রয়েছেন অধ্যাপক ড. প্রকৌশলী মো. ইকবাল হোসাইন।

এ ছাড়া বোর্ডের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন অধ্যাপক ড. প্রকৌশলী এম. শামীম জেড বসুনিয়া, অধ্যাপক ড. প্রকৌশলী আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান, প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া এবং প্রকৌশলী শামীম রাব্বি সঞ্চয়সহ আরও অনেকে।

পেশাজীবী ও সরকারি প্রতিনিধিদের পাশাপাশি পদাধিকারবলে এই বোর্ডে সদস্য হিসেবে রাখা হয়েছে শিল্প সচিব, শ্রম ও মানবসম্পদ সচিব, এফবিসিসিআই সভাপতি, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন সভাপতি এবং কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সভাপতি অথবা তাদের মনোনীত প্রতিনিধিদের।

আইইবির ভারপ্রাপ্ত সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নূর আমিন স্বাক্ষরিত আদেশে আশা প্রকাশ করা হয়েছে, বোর্ডের সদস্যরা তাদের মেধা ও শ্রম দিয়ে প্রকৌশলীদের পেশাগত মান ও মর্যাদা আরও সমৃদ্ধ করবেন। একই সঙ্গে আইইবির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে এ বোর্ড কার্যকর ভূমিকা রাখবে বলেও উল্লেখ করা হয়েছে।

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপ নিয়ে আন্তর্জাতিক যুবসমাবেশ অংশ নিচ্ছে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬