যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা কার্যক্রম চালুর অনুরোধ

১৮ মে ২০২১, ১২:৫৭ AM
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম © সংগৃহীত

লকডাউনের কারণে মার্কিন দূতাবাস তাদের ভিসা কার্যক্রম স্থগিত করেছে। এর ফলে বড় সমস্যায় পড়েছেন যুক্তরাষ্ট্রে পড়তে যেতে ইচ্ছুক বাংলাদেশিরা। এ বিষয় নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলাপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি মার্কিন দূতকে নমনীয় হওয়ার অনুরোধ করেছেন।

সোমবার (১৭ মে) রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পরে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, অনেক বাংলাদেশি শিক্ষার্থী লকডাউনের কারণে ভিসার আবেদন করতে পারছে না। আমি অনুরোধ করেছি বিষয়টি বিবেচনার জন্য।’

তিনি বলেন, প্রয়োজন হলে ভিসা প্রত্যাশীদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে লকডাউন থেকে অব্যাহতি দেওয়া হবে বলে আমি রাষ্ট্রদূতকে জানিয়েছি। তিনি আমাকে জানিয়েছেন, তার দফতরের সঙ্গে আলাপ করে তিনি আমাদের জানাবেন যে স্টুডেন্ট ভিসাটা খোলা যায় কিনা।’

সংশোধিত বদলি নীতিমালা জারি নিয়ে বড় খবর দিল মন্ত্রণালয়
  • ২৩ এপ্রিল ২০২৬
নতুন মেডিকেল কলেজ স্থাপনের চেয়ে গুরুত্বপূর্ণ পুরোনোগুলোর আন…
  • ২৩ এপ্রিল ২০২৬
সরকার ও বিরোধী দলের ১০ জনকে নিয়ে কমিটি গঠনের প্রস্তাব প্রধা…
  • ২৩ এপ্রিল ২০২৬
আওয়ামী আমলের সব সার ডিলার বাতিল
  • ২৩ এপ্রিল ২০২৬
সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী,…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবিতে ছয় সাংবাদিককে হেনস্তার ঘটনায় ডাকসুর প্রতিবাদ 
  • ২৩ এপ্রিল ২০২৬