পদ্মফুলে সেজেছে ধাড়াইল বিল, দর্শনার্থীদের ভিড়

২৩ এপ্রিল ২০২৬, ০৫:১৫ PM
ধাড়াইল বিলে ফোটা পদ্মফুল

ধাড়াইল বিলে ফোটা পদ্মফুল © টিডিসি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের ধাড়াইল বিল প্রায় ৩৫ বছর পর আবারও পদ্মফুলে ভরে উঠেছে। দীর্ঘদিন পর বিলজুড়ে পদ্মফুল ফোটায় স্থানীয়দের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ দেখা দিয়েছে। দেখতে ভিড় দর্শনার্থীরা।

স্থানীয়রা জানান, একসময় ধাড়াইল বিলের বিস্তীর্ণ জলাভূমি পদ্মফুলে ছেয়ে থাকত। সেই সৌন্দর্য দেখতে দূরদূরান্ত থেকে মানুষ আসতেন। শুধু সৌন্দর্য নয়, পদ্মগাছের সাদা শিকড় সংগ্রহ করে খাদ্য হিসেবেও ব্যবহার করতেন অনেকে।

চলতি বছরের মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে আবার পদ্মফুল ফোটা শুরু হয়। বর্তমানে বিলের প্রায় এক একর এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে ফুল। এতে বিলের হারানো সৌন্দর্য ফিরে এসেছে। প্রতিদিন শত শত দর্শনার্থী বিলপাড়ে ভিড় করছেন। স্থানীয়দের ডিঙি নৌকায় চড়ে অনেকে বিলের মাঝখানে গিয়ে পদ্মফুল দেখছেন, ছবি তুলছেন ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন।

তবে কিছু দর্শনার্থী ফুল ছিঁড়ে নেওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। তারা দ্রুত সংরক্ষণমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

উপজেলার আউজিয়া গ্রামের বাসিন্দা সবুজ মিয়া বলেন, ৩৫-৩৬ বছর আগে পুরো বিলজুড়ে পদ্মফুল ছিল। হঠাৎ বন্ধ হয়ে যায়। এবার আবার ফুটেছে, এটা আমাদের জন্য আনন্দের।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) নাঈমূল ইসলাম চৌধুরী জানান, ইউএনও ছুটিতে রয়েছেন। তিনি ফিরে এলে বিষয়টি নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের চার বগি লাইনচ্যুত, বন্ধ চট্টগ্রা…
  • ২১ অক্টোবর ২০২৬
নবম পে স্কেলে বেতন নির্ধারণ শেষ
  • ২১ অক্টোবর ২০২৬
একজন ব্যভিচার, একজন তথ্যপ্রযুক্তি— সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত…
  • ২১ অক্টোবর ২০২৬
টঙ্গীতে গ্যাস সিলিন্ডারের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ
  • ২১ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের পেটানো নিয়ে এনায়েতুল্লাহ আব্বাসীর উল্টো সুর
  • ২১ অক্টোবর ২০২৬
আজ ২১ অক্টোবর, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্মরণীয় দিন
  • ২১ অক্টোবর ২০২৬