মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ফরিদপুরের ১৩ গ্রামে ঈদ উদযাপন

১৩ মে ২০২১, ০৬:২২ PM
ঈদ উদযাপন

ঈদ উদযাপন © সংগৃহিত

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পবিত্র রোজা পালন শেষে ফরিদপুরের বোয়ালমারীর ১৩টি গ্রামে গ্রামের কয়েক হাজার মানুষ ঈদুল ফিতর উদযাপন করেছে।

বৃহস্পতিবার (১৩ মে) সকাল ৯টায় মাইটকুমড়া জামে মসজিদ, ১০টায় রাখালতলী জামে মসজিদ ও সহস্রাইল দায়রা শরীফে পবিত্র ঈদুল ফিতরের তিনটা জামাত ছাড়াও স্থানীয়ভাবে বাড়িতে এবং পারিবারিক মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন চাঁদপুরের সেই ৪০ গ্রামে আজও ঈদুল ফিতর উদযাপন

স্থানীয়রা জানায়, বোয়ালমারী উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের ১৩টি গ্রামের কয়েক হাজার মানুষ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে একদিন আগে পবিত্র রোজা পালন শুরু করে। তাই সৌদির সঙ্গে মিল রেখে অন্য এলাকার একদিন আগে ঈদ উদযাপন করছেন তারা।

বোয়ালমারীর শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্যা জানান, দীর্ঘদিন ধরে এই গ্রামগুলোর মানুষ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে উপজেলার শেখর ও রূপাপাত ইউনিয়নের ১৩ গ্রামের কয়েক হাজার মানুষ রোজা ও দুইটি ঈদ উদযাপন করে আসছেন। বৃহস্পতিবার সকাল ৯টা ও ১০টায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন তারা।

একনজরে বিসিবির অ্যাডহক কমিটি: কার কী পরিচয়?
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে বড় দুঃসংবাদ দিল মাউশি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের হল থেকে রাইস কুকার-বৈদ্যুতিক চুলা জব্দ, ছাত…
  • ০৭ এপ্রিল ২০২৬
নতুন কেনা বাড়িতে ফেরা হল না ড্যাফোডিলের সাবেক ছাত্রের, নিউই…
  • ০৭ এপ্রিল ২০২৬
পুরো একটি সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন রাবিপ্রবির শিক্ষার্থ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close