নতুন কেনা বাড়িতে ফেরা হল না ড্যাফোডিলের সাবেক ছাত্রের, নিউইয়র্কের সড়কে প্রাণ হারালেন বাবাসহ

০৭ এপ্রিল ২০২৬, ০৬:২৭ PM , আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৩০ PM
শিক্ষার্থী নাজমুল এম রুবেল ও তার বাবা হিরামনি

শিক্ষার্থী নাজমুল এম রুবেল ও তার বাবা হিরামনি © টিডিসি সম্পাদিত

আমেরিকার নিউইয়র্ক শহরে নিজেদের নতুন বাড়িতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী নাজমুল এম রুবেল ও তার বাবা হিরামনি মৃত্যুবরণ করেছেন। একই গাড়িতে থাকা রুবেলের বড় বোন রত্না ও ভাগিনী ইকরা গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনা মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল আটটায় নিউইয়র্কের ক্ল্যাভারাক এলাকার রুট নাইন এইচ সড়কে কোয়োটে ফ্লাকো এর কাছাকাছি ঘটে। রুবেলের ফুফু রাজিয়া বেগম ও তার স্বামী মোহাম্মদ এম ইসলাম মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

নাজমুল এম রুবেল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন এলাকায় বাস করতেন। কর্মজীবন শুরু করেছিলেন পার স্কোলাস-এ সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট প্রশিক্ষার্থী হিসেবে (৩১ অক্টোবর ২০১৯-১৭ মার্চ ২০২০)। এরপর স্ট্রিটওয়াইজ পার্টনার্স-এ মেন্টি হিসেবে কাজ করেছেন (১৩ মে-২৯ জুলাই ২০২০)।

৬ আগস্ট ২০২০ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত তিনি ইনফোসিস-এ সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার ইন টেস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ক্লাউডক্রাফট ল্যাবস এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রতিষ্ঠাতা হিসেবে দায়িত্বে ছিলেন (১ জানুয়ারি ২০২০ বর্তমান)।

পরিবার ও ঘনিষ্ঠ সূত্র জানায়, নিজের ক্রয় করা বাড়িতে যাওয়ার সময় একটি প্রাইভেট গাড়িতে রুবেল, তার পিতা হিরামনি, বোন রত্না ও ভাগিনী ইকরা ছিলেন। স্থানীয় সময় সোমবার (৬ এপ্রিল) রাত আনুমানিক ১০টায় ক্ল্যাভারাক এলাকার রুট নাইন এইচ সড়কে কোয়োটে ফ্লাকো এর কাছে আরেকটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় গাড়ির সামনে বসা রুবেল ও তার পিতা হিরামনি ঘটনাস্থলে মারা যান। পিছনের বসা রত্না ও ইকরা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মর্মান্তিক এ ঘটনায় রুবেলের আত্মীয়স্বজন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সহপাঠী ও সিনিয়র-জুনিয়ররা শোক প্রকাশ করেছেন। আহতদের জন্য সবাই দোয়া করছে।

অবশেষে শিক্ষা কার্যক্রমে যাত্রা শুরু করতে যাচ্ছে নওগাঁ বিশ্…
  • ১৮ জুলাই ২০২৬
ফাইনালে ওঠাকেই বড় অর্জন হিসেবে দেখছেন স্পেনের কোচ দে লা ফু…
  • ১৮ জুলাই ২০২৬
বন্যার ক্ষত কাটিয়ে পাঠদানের প্রস্তুতি সাতকানিয়ার বিদ্যালয…
  • ১৮ জুলাই ২০২৬
ক্যাম্পাসের বাইরে নিয়ে নবীনদের র‍্যাগিং—অজ্ঞান হয়ে পড়েন ছাত…
  • ১৮ জুলাই ২০২৬
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফিরিয়ে দেওয়ার ইঙ্গিত, সিদ্ধান…
  • ১৮ জুলাই ২০২৬
স্ত্রী-সন্তান স্প্যানিশ, পরিবারের সমর্থন কার পক্ষে—জানালেন …
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence