স্ত্রীর মৃত্যুশোক সইতে না পেরে স্বামীর আত্মহত্যা

০৫ মে ২০২১, ০২:০৯ PM
আত্মহত্যা

আত্মহত্যা © প্রতীকি ছবি

রংপুরের পীরগাছায় স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর শোক সইতে না পেরে বাবু মিয়া (১৮) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৪ মে) রাত ১১টার দিকে উপজেলার কান্দি ইউনিয়নের দোয়ানী মনিরাম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবু মিয়া ওই গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত ২০ এপ্রিল দুপুরে সুমি আক্তার বাড়ির পার্শ্ববর্তী একটি মাঠে গরুকে খাওয়ানোর জন্য ঘাস কাটতে যায়। এসময় ঝুলন্ত তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় সুমি আক্তার। স্ত্রীর এমন মৃত্যুর পর বাবু মিয়া শোকে বিহ্বল হয়ে পড়েন। স্ত্রী মারা যাওয়ার পর বাবু মিয়া বাবা-মার কাছে ফিরে আসেন। কিন্তু কোনোভাবেই স্ত্রীর মৃত্যু মেনে নিতে পারছিলেন না।

 বাবু মিয়া একবছর আগে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পশ্চিম খামার দশলিয়া গ্রামের মৃত সমুর আলীর মেয়ে সুমি আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর থেকে স্ত্রী সুমিসহ শ্বশুরবাড়িতেই থাকতেন বাবু মিয়া। সেখানে অন্যের কাজ কর্ম করে সংসার খরচ চালাতেন।

মঙ্গলবার রাত ১১টার দিকে স্ত্রীর শোক ভুলতে নিজ বাড়িতে সবার অজান্তে বিষপান করেন বাবু মিয়া। এতে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। স্থানীয়রা বলছেন, স্ত্রীর মৃত্যুর শোক সহ্য করতে না পেরে বাবু মিয়া বিষপানে আত্মহত্যা করেছেন।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ না থাকায় মরদেহের সুরতহাল প্রতিবেদন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় একটি ইউডি মামলা হয়।

মানবাধিকার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মশালা
  • ১৩ এপ্রিল ২০২৬
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড পারিশ্রমিক ঘোষণা
  • ১৩ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিনোভিয়া ফার্মায়, নেবে সেলস এক্সিকিউটিভ
  • ১৩ এপ্রিল ২০২৬
সংবিধানের দোহাই দিয়ে নতুন ফ্যাসিবাদের পথে সরকার: এবি পার্টি
  • ১৩ এপ্রিল ২০২৬
সদস্য সংগ্রহ করছে ঢাবির ‌‘ভয়েস অব বিজনেস’
  • ১৩ এপ্রিল ২০২৬
জার্মানিতে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী
  • ১৩ এপ্রিল ২০২৬