আসুন আমরা একসঙ্গে জনগণের জন্য কাজ করি: তথ্যমন্ত্রীর আহ্বান

২৯ এপ্রিল ২০২১, ০৮:১৪ PM
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ © ফাইল ছবি

সরকারের সাথে মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপি ও নাগরিক ঐক্যের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, আমাদের দরজা খোলা আছে, আমরা একসাথে জনগণের জন্য কাজ করতে পারি। কিন্তু আপনারা জনগণের পাশে দাঁড়াবেন না আর প্রতিদিন মিথ্যাচার করবেন, গুজব রটাবেন এটা বরদাস্ত করা যাবে না, কারণ অসত্য কখনো গ্রহণযোগ্য নয়।

বৃহস্পতিবার দুপুরে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আমি মির্জা ফখরুল সাহেব এবং তার জোটের নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো, প্রতিদিন সরকারের প্রতি বিষোদগার না করে আওয়ামী লীগ যেভাবে জনগণ ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে, আপনারাও সেভাবে জনগণের পাশে দাঁড়ান এবং আসুন আমরা একসাথে জনগণের জন্য কাজ করি।

আওয়ামী লীগ সরকার এবং তার দল আজকে খেটে খাওয়া মেহনতি প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে’ উল্লেখ করে মন্ত্রী বলেন, অন্যদিকে বিএনপি এবং তাদের কিছু মিত্র যারা কখনো ২০ দলীয় জোট আবার কখনো ঐক্যজোট- নানা নামে আবির্ভূত হয়, তাদের নিজেদের মধ্যে ঐক্য নাই তারা জনগণের পাশেও নাই।

তথ্যমন্ত্রী বলেন, আবার যারা নাগরিক ঐক্যের নামে পর্দার অন্তরালে থেকে ভার্চুয়ালি সাংবাদিকদের সাথে কথা বলেন আর মাঝে মধ্যে ছিঁটেফোঁটা কয়েকজনকে নিয়ে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন, তাদের মানববন্ধনে লোকসংখ্যা দেখে আমাদের লজ্জা লাগে, মনে হয়- ‘ছোট পরিবার, সুখী পরিবার’।

‘তাদের (নাগরিক ঐক্যের) মানববন্ধনে একশ’ লোক হয় না, সেখানে মানুষের জন্য এক ছটাক চাল নিয়েও তারা উপস্থিত হয় না, অথচ সরকারের বিরুদ্ধে বিষোদগার করে’ দুঃখ প্রকাশ করে ড. হাছান বলেন, যারা সরকারের বিরুদ্ধে অহেতুক সমালোচনা না করে আসুন জনগণের পাশে দাঁড়ান। জনগণকে সহায়তা করাই এখন একমাত্র রাজনীতি হওয়া বাঞ্ছনীয়।

এক এসএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিলেন পুলিশ সদস্য
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
  • ২১ এপ্রিল ২০২৬
একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের, সেশনজটের শঙ্কা শিক্ষার্…
  • ২১ এপ্রিল ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছে এসএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায় অ…
  • ২১ এপ্রিল ২০২৬
ইরান ‍যুদ্ধে বহুলালোচিত এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান নিয়ে নতুন স…
  • ২১ এপ্রিল ২০২৬