সংক্রমণ কমলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিতে হবে: আরেফিন সিদ্দিক

২৯ এপ্রিল ২০২১, ০৮:৩২ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক © সংগৃহীত

করোনাভাইরাসে শিক্ষা সেক্টর বিপর্যস্ত হয়ে পড়েছে উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, এক বছরের বেশি সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় প্রত্যক্ষভাবে শ্রেণি কার্যক্রম পরিচালনা সম্ভব হয়নি। প্রাকৃতিক এ বিপর্যয় মেনে নিতেই হবে। প্রস্তুতি নিতে হবে, করোনা সংক্রমণ কমতে থাকলে পর্যায়ক্রমে খুলে দিতে হবে শিক্ষাপ্রতিষ্ঠান।

একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে ইতিমধ্যে সরকার তারিখ ঘোষণা করেছে। কিন্তু করোনার ঊর্ধ্বগতির সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা যায়।

এ সময় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ও পাবলিক পরীক্ষা বিলম্ব হওয়ার কারণ জানান সবার। এ সময়ে শিক্ষার্থীদের সুরক্ষিত থাকতে হবে, পরিবারকেও সুরক্ষিত রাখতে হবে। তাদের দায়িত্ব পরিবারের অনেকের থেকে বেশি। বেঁচে থাকাই এখন বেশি গুরুত্বপূর্ণ ছাত্র-ছাত্রীদের। বাড়িতে সুরক্ষিত থেকে পড়াশোনা করতে হবে।

এই শিক্ষাবিদ বলেন, বিভিন্ন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের অনেক শিক্ষক কোনো বেতন-ভাতা পান না। তাদের বাঁচিয়ে রাখতে হবে। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে। করোনার কারণে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী যাতে ছাঁটাই না হন সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

ইরান যুদ্ধ প্রায় শেষের পথে: ডোনাল্ড ট্রাম্প
  • ১৫ এপ্রিল ২০২৬
ঘুরে দাঁড়ালেও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেই বাদ পড়ল…
  • ১৫ এপ্রিল ২০২৬
চাল বিতরণে অনিয়মের জেরে বাউফলে প্যানেল চেয়ারম্যান অবরুদ্ধ
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬