সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু

২৪ এপ্রিল ২০২১, ০৬:২৪ PM
ফিরোজ আলম বাবু

ফিরোজ আলম বাবু © সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নোয়াখালীর সেনবাগ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সেনবাগ সরকারি ডিগ্রি কলেজের সাবেক এজিএস ফিরোজ আলম বাবু নিহত হয়েছেন।

শনিবার দুপুর ১২টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার কুমিল্লা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা হয়।চৌদ্দগ্রাম মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ছাত্রলীগ নেতা বাবু উপজেলার সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মনুখালাসী বাড়ির মৃত রেজু মিয়ার ছেলে। এ দুর্ঘটনায় পিকআপভ্যানচালক গুরুতর আহত হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি।

চৌদ্দগ্রাম মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, বাবু ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্যের ডিলার ছিলেন। একটি পিকআপভ্যানে করে টিসিবির মাল আনতে তিনি সেনবাগ থেকে কুমিল্লায় আসেন।

শুক্রবার বেলা ১১টার দিকে পিকআপভ্যানটি মাল নিয়ে কুমিল্লা থেকে নোয়াখালীর সেনবাগ যাওয়ার পথে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়।

তিনি জানান, ঘটনাস্থলেই পিকআপে থাকা ছাত্রলীগ নেতা ফিরোজ আলম বাবু মারা যান। খবর পেয়ে দলীয় নেতাকর্মী ও নিহতের স্বজনেরা চৌদ্দগ্রাম হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহায়তায় লাশ উদ্ধার করে সেনবাগ নিয়ে যায়।

ঝিনাইদহে কুকুরের কামড়ে তিন দিনে অর্ধশত মানুষ আহত
  • ২৩ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ বন্ধের মেয়াদ আরও বাড়ল
  • ২৩ এপ্রিল ২০২৬
এডুকেশন ক্যাডারের শিক্ষকরা নিজেদের ‘অফিসার’ পরিচয় দিতেই বেশ…
  • ২৩ এপ্রিল ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে ঢাকাসহ ৯ জেলায়, আবেদন শ…
  • ২৩ এপ্রিল ২০২৬
মমেক ছাত্রাবাসে সংঘর্ষ, ছাত্রদলের আহ্বায়কসহ ২৬ জনের বিরুদ্ধ…
  • ২৩ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে মাউশির সভায় যে সিদ্ধান্ত হলো
  • ২৩ এপ্রিল ২০২৬