করোনায় প্রাণ হারালেন অধ্যাপক ডা. শামসুজ্জামান

২৪ এপ্রিল ২০২১, ১২:৩৯ PM
অধ্যাপক ডা. শামসুজ্জামান

অধ্যাপক ডা. শামসুজ্জামান © সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের পরিচালক অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৪ এপ্রিল) সকালে রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, গত ১০ এপ্রিল তিনি এ হাসপাতালে ভর্তি হন। প্রথমে কেবিনে ছিলেন, কিন্তু সমস্যা বাড়তে থাকায় পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

ডা. শাসুজ্জামানের ঘনিষ্ট বন্ধু ও রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণের ফলে ডা. শামসুজ্জামানের ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছিল। আজ সকাল সাতটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার ফুসফুসে ইনফেকশন হয়েছিল, সেটা আর ঠিক হয় নি বলেও জানান তিনি। এছাড়া ডায়াবেটিস, প্রেসার, ওবেসিটি (স্থুলতা) ছিল তার। 

অধ্যাপক ডা. একেএম শামসুজ্জামান রাজধানী মেডিক্যাল কলেজের সাবেক শিক্ষার্থী। তিনি স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক এবং আইইডিসিআরের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার প্রতিষ্ঠার শুরু থেকে এর পরিচালকের দায়িত্ব পালন করছিলেন তিনি।

অধ্যাপক ডা. শামসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি তৌফিক মারুফ এবং সাধারণ সম্পাদক রাশেদ রাব্বি। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

গ্রেট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে, আবেদন স্নাতকোত্তরে
  • ১৩ এপ্রিল ২০২৬
১-১৮তম নিবন্ধনধারীদের চিঠির বিষয়ে যা বলছে মন্ত্রণালয়
  • ১৩ এপ্রিল ২০২৬
পিএসির নিয়োগে মেধার সঙ্গে নৈতিকতা যাচাই চান ইউজিসি চেয়ারম্য…
  • ১৩ এপ্রিল ২০২৬
বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম, প্রজ্ঞাপন জারি
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১৯ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬