খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালোর দিকে

২১ এপ্রিল ২০২১, ০৪:২০ PM
খালেদা জিয়া

খালেদা জিয়া © ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল আছে। পর্যায়ক্রমে তাঁর শারীরিক অবস্থা ভালোর দিকে যাচ্ছে।

বুধবার (২১ এপ্রিল) দুপুরে এ তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম জাহিদ হোসেন।

তিনি বলেন, ম্যাডামের (খালেদা জিয়া) শ্বাস কষ্ট নেই, গলাব্যথা নেই, শারীরিক অবস্থা স্থিতিশীল। বুধবার দুপুর দেড়টা পর্যন্ত তার শরীরের তাপমাত্রাও ঠিক ছিল।

এছাড়া করোনায় আক্রান্ত খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’-এর বাকি আটজনের অবস্থাও ভালো বলে জানান তিনি।ক।

জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার করোনায় আক্রান্ত হওয়ার দ্বিতীয় সপ্তাহ শেষ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। আগামী সপ্তাহে আবারও করোনা পরীক্ষা করার পরিকল্পনা আছে।

এর আগে গত ১০ এপ্রিল খালেদা জিয়ার নমুনা জমা দেওয়ার পরদিন তিনি করোনায় আক্রান্ত বলে জানানো হয়। মাঝে সিটি স্ক্যান করানোর জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। সিটি স্ক্যান রিপোর্টে বলা হয়েছিল, খালেদা জিয়ার ফুসফুস ন্যূনতম সংক্রমিত।

তিন ভূমিকায় শিরোপাজয়ী সেই আলফাজকে ছাঁটাই করল মোহামেডান
  • ১২ এপ্রিল ২০২৬
বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠনে আইন সংশোধনে সভা
  • ১২ এপ্রিল ২০২৬
কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
  • ১২ এপ্রিল ২০২৬
২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
প্রশ্নপত্র ফাঁস করে কারা—জানালেন শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে নৌ-অবরোধের ঘোষণা দিলেন ট্রাম্প
  • ১২ এপ্রিল ২০২৬