আল্লাহর আজাবকে ভয় করুন: বাবুনগরী

১৬ এপ্রিল ২০২১, ০৭:০৪ PM
আল্লামা জুনায়েদ বাবুনগরী

আল্লামা জুনায়েদ বাবুনগরী © ফাইল ছবি

রমজানের দিনে আলেম-ওলামাদের ওপর জুলুম আল্লাহ বরদাশত করবেন না জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, আল্লাহর আজাবকে ভয় করুন। মনে রাখবেন আল্লাহ তায়ালা ছাড় দেন ছেড়ে দেন না। এই জুলুমের শেষ একদিন হবে, পৃথিবীতে কোনো জালিম চিরস্থায়ী হয়নি।

আজ শুক্রবার দারুল উলুম হাটহাজারী মাদরাসার বড় মসজিদ বাইতুল করিমে জুমাপূর্ব বয়ান করতে গিয়ে এসব কথা বলেন তিনি।

আল্লামা বাবুনগরী বলেন, আল্লাহ তায়ালা ফেরআউনকেও সুযোগ দিয়েছিলেন কিন্তু ছেড়ে দেননি। মনে রাখবেন আল্লাহ তায়ালা ছাড় দেন ছেড়ে দেন না। এই জুলুমের শেষ একদিন হবে, পৃথিবীতে কোনো জালিম চিরস্থায়ী হয়নি। এই রোজা রমজানের দিনে নিরাপরাধ আলেম-ওলামাদের ওপর অন্যায়ভাবে এই জুলুম আল্লাহ বরদাশত করবেন না। এগুলোর বদলা নেবেন, অবস্থা দেখে মনে হচ্ছে আপনারা মরবেন না।

তিনি বলেন, সরকার, প্রশাসন, জনগণ সবাইকে নসিহত করছি। আল্লাহকে ভয় করুন। তার আজাবকে ভয় করুন। হাসরের দিনের পাকড়াওকে ভয় করুন। এই জুলুমের শেষ একদিন হবে, পৃথিবীতে কোনো জালিম চিরস্থায়ী হয়নি।

হেফাজত আমির বলেন, চলমান সংকট নিরসনে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেখানে যা করা দরকার উলামায়ে কেরামের সাথে পরামর্শক্রমে তা-ই করা হচ্ছে। আপনারা ধৈর্য হারা হবেন না। সবর করুন। দোয়া ও ইসতিগফার পড়ুন। আল্লাহ তায়ালা উত্তম বদলা দেবেন।

এক এসএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁচ্ছে দিলেন পুলিশ সদস্য
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
  • ২১ এপ্রিল ২০২৬
একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের, সেশনজটের শঙ্কা শিক্ষার্…
  • ২১ এপ্রিল ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছে এসএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায় অ…
  • ২১ এপ্রিল ২০২৬
ইরান ‍যুদ্ধে বহুলালোচিত এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান নিয়ে নতুন স…
  • ২১ এপ্রিল ২০২৬