হেফাজতের ৩ নেতা পাঁচ দিনের রিমান্ডে

১৫ এপ্রিল ২০২১, ০৫:৪০ PM
মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও মুফতি শাখাওয়াত হোসাইন রাজী

মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও মুফতি শাখাওয়াত হোসাইন রাজী © ফাইল ফটো

২০১৩ সালের নাশকতার মামলায় গ্রেফতার হেফাজতে ইসলামের তিন নেতাকে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে এ রিমান্ড মঞ্জুর করেন আদালত।

হেফাজতের ওই তিন নেতা হলেন, সংগঠনটির কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসাইন রাজী, কেন্দ্রীয় সহকারী মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও হেফাজত নেতা ফখরুল ইসলাম।

বৃহস্পতিবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়া প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর লালবাগ এলাকা থেকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা শাখাওয়াত হোসেনকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তার আগে মঙ্গলবার (১৩ এপ্রিল) যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ থেকে হেফাজতের সহসাংগঠনিক সম্পাদক মুফতি শরিফউল্লাহকে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানায় সোপর্দ করে ডিএমপির গোয়েন্দা বিভাগ।

অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬
জীবিকার তাগিদে নদীতে নেমে আর ফেরা হলো না জেলে জসিমের
  • ১২ এপ্রিল ২০২৬
পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী
  • ১২ এপ্রিল ২০২৬
অপ্রাপ্তবয়স্ক শ্যালিকাকে ধর্ষণ, পদ হারালেন ছাত্রদল নেতা
  • ১২ এপ্রিল ২০২৬
বদলি আবেদন শুরুর সম্ভাব্য সময় জানাল শিক্ষা মন্ত্রণালয়
  • ১২ এপ্রিল ২০২৬