বিশ্ববিদ্যালয়টি ভুয়া মনে হয়নি— ব্যাখ্যা দিলেন মমতাজ

১৩ এপ্রিল ২০২১, ০৩:৫৭ PM
ডিগ্রি গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মমতাজ

ডিগ্রি গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মমতাজ © ফাইল ফটো

জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ বলেছেন, ভারতের গ্লোবাল হিউম্যান পিস বিশ্ববিদ্যালয়টি আমার কাছে ভুয়া মনে হয়নি। যে বিশ্ববিদ্যালয়টি ভুয়া বলে সবাই বলছেন, সেটি অন্য আরেকটি বিশ্ববিদ্যালয়।মঙ্গলবার (১৩ এপ্রিল) গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা জানান।

মমতাজ বলেন, গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি আমাকে যথাযথভাবে ডক্টরেট ডিগ্রি দিয়েছে। আমি নিজে সেখানে উপস্থিত থেকে ডিগ্রি নিয়েছি। অনুষ্ঠানে শত শত লোক উপস্থিত ছিলেন। আমাকে যখন ডিগ্রি দেয়া হয়, সেসময় চেন্নাইয়ের সাবেক জেলা জজ ও তামিলনাড়ুর আধ্যাত্মিক ধর্মগুরুও ডিগ্রি নিয়েছেন। আমার কাছে কোনো ভাবেই বিষয়টি ভুৃয়া মনে হয়নি।

প্রসঙ্গত, লোকগানে অসামন্য অবদানের জন্য ভারতের গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন মমতাজ। যেটিকে অনেকেই ভুয়া বলে ৈদাবি করেছেন।  অনেকেই বলছেন ভারতে এ নামে বৈধ কোনো বিশ্ববিদ্যালয়ই নেই। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপডক আলোচনা-সমালোচনা হচ্ছে।

ট্যাগ: ভারত
ভোরে বিএনপি নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি
  • ২০ এপ্রিল ২০২৬
ডিটক্স মেথডে ডিজিটাল ডিভাইসে আসক্তি দূর করবেন যেভাবে
  • ২০ এপ্রিল ২০২৬
পুলিশের এএসআই পদের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কেবলই যুদ্ধক্ষেত্রের ধারাবাহিকত…
  • ২০ এপ্রিল ২০২৬
‘অন্য স্কুলের সামনে ঘোরাঘুরি ও কিশোর গ্যাংয়ে জড়িত থাকলে বহি…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোর বোর্ডে এসএসসিতে অতিরিক্ত সময় পাবে ১৪৪ পরীক্ষার্থী
  • ২০ এপ্রিল ২০২৬