‘শিশুবক্তা’ রফিকুলের বিরুদ্ধে প্রতিবেদন ৩০ মে

০৯ এপ্রিল ২০২১, ০৬:৪১ PM
মাওলানা রফিকুল ইসলাম

মাওলানা রফিকুল ইসলাম © সংগৃহীত

আগামী ৩০ মে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ‘শিশুবক্তা’ খ্যাত মাওলানা রফিকুল ইসলামের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন আদালত।

শুক্রবার মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভুইয়া।

এর আগে বৃহস্পতিবার রফিকুল ইসলামের বিরুদ্ধে মো. আদনান শান্তু নামে একজন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মতিঝিল থানায় মামলা করেন।

গত বুধবার রাষ্ট্রবিরোধী, উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে রফিকুল ইসলামকে নেত্রকোণা থেকে আটক করে র‌্যাব।

এক এসএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁচ্ছে দিলেন পুলিশ সদস্য
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
  • ২১ এপ্রিল ২০২৬
একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের, সেশনজটের শঙ্কা শিক্ষার্…
  • ২১ এপ্রিল ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছে এসএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায় অ…
  • ২১ এপ্রিল ২০২৬
ইরান ‍যুদ্ধে বহুলালোচিত এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান নিয়ে নতুন স…
  • ২১ এপ্রিল ২০২৬