ফোনালাপ ফাঁসকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব: মামুনুল

০৮ এপ্রিল ২০২১, ০৫:১৩ PM
মাওলানা মামুনুল হক

মাওলানা মামুনুল হক © ফাইল ফটো

ফোনালাপ ফাঁসকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক। তিনি বলেছেন, আমার স্ত্রীর সঙ্গে আমি কি কথা বলবো না বলবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার ব্যক্তিগত ফোনালাপ ফাঁস করে আমার ব্যক্তিগত অধিকার ক্ষুন্ন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৮ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক লাইভ ভিডিওতে তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল বলেন, যেভাবে একের পর এক মানুষের ব্যক্তিগত ফোনালাপ ফাঁস করা হচ্ছে, এটি দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। মাওলানা রফিকুল ইসলামকে গ্রেফতার করে তার নামেও অপবাদ দেয়া হয়েছে। এই যে এতোগুলো ফোনালাপ ফাঁস করা হলো তাতে কি প্রমাণ মিলেছে যে সে আমার বিবাহিতা স্ত্রী নয়? অথচ শুধু শুধু আমার একান্ত ব্যক্তিগত কথাগুলো কোন উদ্দেশ্যে ফাঁস করা হলো?

তিনি বলেন, যদি আমি স্ত্রীদের কোনো অধিকার থেকে বঞ্চিত করে থাকি, তবে আমার বিরুদ্ধে আমার পরিবার অভিযোগ দিতে পারে। কিন্তু আজ পর্যন্ত কেউ কি দেখাতে পারবে যে আমার পরিবার কোনো বিষয়ে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ দিয়েছে?

ফেসবুক লাইভে মামুনুল আরও বলেন, আমার স্ত্রীর সঙ্গে আমি কি কথা বলবো না বলবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এসব ফোনালাপ ফাঁসের মাধ্যমে এটি যেমন দেশের আইনেও অপরাধ তেমনি ইসলামী বিধানেও চরম গুণাহের কাজ। সুতরাং আমার ব্যক্তিগত ফোনালাপ যারা ফাঁস করেছে তাদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব।

জিডি করতে গিয়ে হয়রানির শিকারের অভিযোগ সাংবাদিকের
  • ১৪ এপ্রিল ২০২৬
পহেলা বৈশাখে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে ইন্টারনেট-মি…
  • ১৪ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করল পাকিস্তান: নতুন ট্রানজি…
  • ১৪ এপ্রিল ২০২৬
চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৭
  • ১৪ এপ্রিল ২০২৬
ধানক্ষেত থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • ১৪ এপ্রিল ২০২৬
কান্নাভেজা চোখে মাঠ ছাড়লেন রোমেরো, বিশ্বকাপে অনিশ্চিত
  • ১৪ এপ্রিল ২০২৬