মামুনুল ইস্যুতে ওসির পর এবার অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

০৭ এপ্রিল ২০২১, ১১:৩৫ AM
টিএম মোশাররফ হোসেন

টিএম মোশাররফ হোসেন © সংগৃহীত

হেফাজত নেতা মামুনুল হক ইস্যুকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে বদলির পর এবার নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টিএম মোশাররফ হোসেনকে বদলি করা হয়েছে।

বদলির বিষয়টি নিশ্চিত করলেও হেফাজত নেতা মামুনুল ইস্যুতে নয়, রুটিন মোতাবেক করা হয়েছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, হেফাজত নেতা মামুনুল ইস্যুতে নয়, রুটিন মোতাবেক টিএম মোশাররফ হোসেনকে সোমবার (৫ এপ্রিল) রাতে খুলনা পুলিশ রেঞ্জে বদলি করা হয়েছে।

জানা গেছে, গত শনিবার রিসোর্টে অবরুদ্ধ করার পর পুলিশ মামুনুলকে হেফাজতে নেয়। তখন তাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন মোশাররফ হোসেন। দুদিন আগে এই ঘটনায় বদলি করা হয় সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলামকে। তাই জেলা পুলিশে গুঞ্জন উঠেছে, মামুনুল হকের ঘটনাতেই বদলি হয়েছেন মোশাররফ।

আরও পড়ুন মামুনুল ইস্যুতে বদলির পর সোনারগাঁ থানায় নতুন ওসি

একনজরে বিসিবির অ্যাডহক কমিটি: কার কী পরিচয়?
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে বড় দুঃসংবাদ দিল মাউশি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের হল থেকে রাইস কুকার-বৈদ্যুতিক চুলা জব্দ, ছাত…
  • ০৭ এপ্রিল ২০২৬
নতুন কেনা বাড়িতে ফেরা হল না ড্যাফোডিলের সাবেক ছাত্রের, নিউই…
  • ০৭ এপ্রিল ২০২৬
পুরো একটি সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন রাবিপ্রবির শিক্ষার্থ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close