ঢাকায় চলছে বাস, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

০৭ এপ্রিল ২০২১, ০৯:১৪ AM
সকাল থেকে ঢাকায় বাস চলাচল করছে

সকাল থেকে ঢাকায় বাস চলাচল করছে © বিবিসি

করোনাভাইরাস সংক্রমণের উর্ধ্বগতি ঠেকাতে সরকার ‘লকডাউন’ দিলেও ঢাকা এবং অন্যান্য মহানগরীতে ফের বাস চলাচল শুরু হয়েছে।আজ (৭ এপ্রিল) বুধবার সকাল থেকে ঢাকার বিভিন্ন রাস্তায় বাস চলাচল করতে দেখা গেছে। এতে উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী পরিবহন করা হচ্ছে।

তবে অধিকাংশ ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। অধিকাংশ বাসের চালক এবং তাদের সহকারীর মুখে মাস্ক পরিধান করতে দেখা যায়নি।লকডাউনের দ্বিতীয় দিনে গতকাল ঘোষণা করা হয়, বুধবার থেকে ঢাকা এবং অন্যান্য মহানগরীতে গণপরিবহন চলবে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলাচলের সুযোগ থাকবে।

পাবলিক বাসগুলোতে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করতে হবে। তবে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান। পরিবহন চলাচলে কিছু শর্ত আরোপ করা হয়েছে। শর্তের মধ্যে রয়েছে পরিবহন সংশ্লিষ্ট সবাই এবং যাত্রীদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। এছাড়া প্রতি ট্রিপের পরে পরিবহন জীবাণুমুক্ত করার শর্তও দেয়া হয়েছে।

অফিসের যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে গণ-পরিবহন চালানোর অনুমতি দেয়া হয়েছে বলে জানান ওবায়দুল কাদের। এর আগে গত ৩০ মার্চ করোনা পরিস্থিতিতে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা বাস্তবায়নের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাস ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে ।

ইরান যুদ্ধ প্রায় শেষের পথে: ডোনাল্ড ট্রাম্প
  • ১৫ এপ্রিল ২০২৬
ঘুরে দাঁড়ালেও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেই বাদ পড়ল…
  • ১৫ এপ্রিল ২০২৬
চাল বিতরণে অনিয়মের জেরে বাউফলে প্যানেল চেয়ারম্যান অবরুদ্ধ
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬