হেফাজতের পক্ষে কথা বলায় কৃষক লীগ নেতা বহিষ্কার

০৬ এপ্রিল ২০২১, ০৯:৫৭ PM
মো. সেলিম শরীফকে (সলিম)

মো. সেলিম শরীফকে (সলিম) © ফাইল ফটো

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক কৃষক লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত কৃষক লীগ নেতার নাম মো. সেলিম শরীফকে (সলিম)। তিনি উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক।

মঙ্গলবার (৬ এপ্রিল) টুঙ্গিপাড়া উপজেলা কৃষক লীগের সভাপতি মো. মিলন মোল্লা ও সাধারণ সম্পাদক আসলাম সরদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেলিম শরিফ হেফাজতে ইসলামের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের পক্ষ অবলম্বন করে ও স্থানীয় লোকদের সঙ্গে এ সম্পর্কে তাদের পক্ষ অবলম্বন করে প্রায়ই মতামত দিয়ে থাকেন। তাই তাকে দল থেকে বহিষ্কার করা হলো।

জানতে চাইলে বহিষ্কৃত উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মো. সেলিম শরীফ বলেন, ‘আমি ফেসবুকের কিছুই তেমন বুঝি না। তবে সাধারণ সম্পাদকের সঙ্গে আমার ভুল বোঝাবুঝি রয়েছে। এ কারণে তিনি এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।’

এক এসএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁচ্ছে দিলেন পুলিশ সদস্য
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
  • ২১ এপ্রিল ২০২৬
একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের, সেশনজটের শঙ্কা শিক্ষার্…
  • ২১ এপ্রিল ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছে এসএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায় অ…
  • ২১ এপ্রিল ২০২৬
ইরান ‍যুদ্ধে বহুলালোচিত এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান নিয়ে নতুন স…
  • ২১ এপ্রিল ২০২৬