বাবুনগরী ও মামুনুলকে গ্রেপ্তার দাবি ইনুর

০৫ এপ্রিল ২০২১, ০৯:০১ AM

© ফাইল ছবি

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জায়গায় হেফাজতের তান্ডবের ঘটনায় জুনায়েদ বাবুনগরী ও মামুনুল হকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

রোববার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে দাবি জানিয়ে তিনি বলেন, ২৬ মার্চের ঘটনায় হুকুও উসকানিদাতা হিসেবে মামুনুল হক ও বাবুনগরীকে প্রধান আসামি হিসেবে গ্রেপ্তার করা হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলব, রাখঢাক না করে মামুনুল হক, বাবুনগরীদের না উচ্চারণ করুন। উসকানিদাতাদের কারাগারে নিক্ষেপ করুন।

ইনু বলেন, হেফাজত আর বিএনপি-জামায়াত একই চক্র। তারা একই গোষ্ঠী। অপশক্তিকে বিএনপি সমর্থন করছে। এটা রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ, বিপদস্বরূপ। শক্তভাবে দমন করা ছাড়া কোনো পথ নেই।

তিনি বলেন, হেফাজতে ইসলাম যেটা করেছে তা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। ঢাকায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা, বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকি, কুষ্টিয়ায় ভাস্কর্য ভেঙে ফেলার ঘটনা সবই আমাদের নজরে নেওয়া উচিত। বঙ্গবন্ধু রাষ্ট্রের প্রতীক। বঙ্গবন্ধুর ওপর আক্রমণ হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। রাষ্ট্রকে অস্বীকার করা।

জাসদ সভাপতি বলেন, মোদি ছিলেন উপলক্ষ্য মাত্র। কার্যত হেফাজত একাত্তরের পাকিস্তান সমর্থক রাজাকারের উত্তরসূরি হিসেবে রাষ্ট্র ও সংবিধানকে অস্বীকার করছে। দেশ ও গণতান্ত্রিক পদ্ধতিকে অস্বীকার করছে। তাদের কার্যক্ররাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল।

এক এসএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁচ্ছে দিলেন পুলিশ সদস্য
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
  • ২১ এপ্রিল ২০২৬
একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের, সেশনজটের শঙ্কা শিক্ষার্…
  • ২১ এপ্রিল ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছে এসএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায় অ…
  • ২১ এপ্রিল ২০২৬
ইরান ‍যুদ্ধে বহুলালোচিত এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান নিয়ে নতুন স…
  • ২১ এপ্রিল ২০২৬