লকডাউনে ৫ এপ্রিল থেকে বন্ধ ট্রেন-বিমান চলাচল

০৩ এপ্রিল ২০২১, ১০:০১ PM
লকডাউনে ৫ এপ্রিল থেকে বন্ধ থাকবে ট্রেন ও বিমান চলাচল

লকডাউনে ৫ এপ্রিল থেকে বন্ধ থাকবে ট্রেন ও বিমান চলাচল © ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে আগামী ৫ এপ্রিল থেকে দেশের সব অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (সিএএবি)। শনিবার (৩ এপ্রিল) সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সরকারি প্রজ্ঞাপনের সঙ্গে সামঞ্জস্য রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আন্তর্জাতিক ফ্লাইট চলবে এবং এ আদেশের আওতায় পড়বে না বলে জানান তিনি।

এদিকে লকডাউনের সিদ্ধান্ত নেওয়ায় যাত্রীবাহী ট্রেন চলাচলও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। তবে এ সময়ে মালবাহী ট্রেন চলবে। আজ শনিবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি জানিয়েছেন, লকডাউনে যাত্রীবাহী ট্রেনও বন্ধ থাকবে। তবে জরুরি পণ্যবাহী ট্রেন চলবে।

এর আগে শনিবার দুপুরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, করোনা পরিস্থিতিতে আগামী সোমবার থেকে সারাদেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে শিল্প কলকারখানা শর্ত সাপেক্ষে চালু থাকতে পারে বলে তিনি জানান।

ইরান যুদ্ধ প্রায় শেষের পথে: ডোনাল্ড ট্রাম্প
  • ১৫ এপ্রিল ২০২৬
ঘুরে দাঁড়ালেও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেই বাদ পড়ল…
  • ১৫ এপ্রিল ২০২৬
চাল বিতরণে অনিয়মের জেরে বাউফলে প্যানেল চেয়ারম্যান অবরুদ্ধ
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬