মিরপুর ও রংপুর চিড়িয়াখানা বন্ধ ঘোষণা

০২ এপ্রিল ২০২১, ১১:৩৮ AM
বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা © ফাইল ফটো

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় মিরপুর ও রংপুর চিড়িয়াখানা সাময়িক বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (২ এপ্রিল) সকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো ইফতেখার হোসেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা সংক্রমণ রোধে শুক্রবার (২ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকার মিরপুরের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে।

উল্লেখ্য, স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, বৃহস্পতিবার (১ এপ্রিল) পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫৯ জন। এদিন সর্বোচ্চ ৬ হাজার ৪৬৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ১০৫ জনে। আর আক্রান্তের সংখ্যা ৬ লাখ ১৭ হাজার ৭৬৪ জনে।

মানবাধিকার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মশালা
  • ১৩ এপ্রিল ২০২৬
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড পারিশ্রমিক ঘোষণা
  • ১৩ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিনোভিয়া ফার্মায়, নেবে সেলস এক্সিকিউটিভ
  • ১৩ এপ্রিল ২০২৬
সংবিধানের দোহাই দিয়ে নতুন ফ্যাসিবাদের পথে সরকার: এবি পার্টি
  • ১৩ এপ্রিল ২০২৬
সদস্য সংগ্রহ করছে ঢাবির ‌‘ভয়েস অব বিজনেস’
  • ১৩ এপ্রিল ২০২৬
জার্মানিতে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী
  • ১৩ এপ্রিল ২০২৬