শিক্ষার্থীদের সুরক্ষা অগ্রাধিকার পাবে: শিক্ষা সচিব

২৫ মার্চ ২০২১, ১০:০৮ AM
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন © ফাইল ফটো

করোনার সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। টানা ছুটি শেষে আগামী ৩০ মার্চ স্কুল-কলেজ খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। তবে করোনা সংক্রমণ ফের বৃদ্ধি পাওয়ায় এখনই শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সে হিসেবে ছুটি ফের বাড়ছে বলে ধারণা করা হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থীদের সুরক্ষার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে ছুটি বাড়ানোরও ইঙ্গিত দিয়েছেন সরকারের দায়িত্বশীলরা।

এ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন গণমাধ্যমকে বলেন, ‘করোনার সংক্রমণ শুরুর পর থেকে শিক্ষার্থীদের নিরাপত্তাকে বেশি গুরুত্ব দিয়েছি আমরা। এখনো সেটাই অগ্রাধিকার পাবে। যেহেতু পুনরায় করোনার সংক্রমণ বেড়েছে, সেহেতু দু-একদিনের মধ্যেই স্কুল-কলেজ খোলার ব্যাপারে সিদ্ধান্ত জানাব আমরা।’

সূত্র জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। আলোচনায় আগামী ৩০ মার্চ স্কুল-কলেজ না খোলার জন্য প্রায় সবাই সম্মত হয়েছেন। আজ বৃহস্পতিবারও এ বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

ধাপে ধাপে নয়, ভিন্নভাবে ছুটি দেওয়ার চিন্তা শিক্ষা মন্ত্রণালয়ের

কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী
  • ২১ মার্চ ২০২৬
কম দামে পাঞ্জাবি বিক্রি করায় নবীন ফ্যাশন ‘বন্ধ করে দিলেন’ অ…
  • ২১ মার্চ ২০২৬
ঈদের বন্ধে সোহরাওয়ার্দী মেডিকেলে চুরির চেষ্টা, ধরতে গিয়ে আন…
  • ২১ মার্চ ২০২৬
পরিবার, মন্ত্রী-এমপিদের নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্…
  • ২১ মার্চ ২০২৬
রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি
  • ২১ মার্চ ২০২৬
মিরসরাইয়ে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence