চোর সন্দেহে যুবকের মাথা ন্যাড়া করল জনতা

মাথা ন্যাড়া করার পর যুবককে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়

মাথা ন্যাড়া করার পর যুবককে গাছের সঙ্গে বেঁধে রাখা হয় © সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় এক যুবককে চোর সন্দেহে মাথা ন্যাড়া করে দিয়ে পুলিশে দিল জনতা। শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে উপজেলার ৯নম্বর পরৈকোড়া ইউনিয়নের মামুরখাইন গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই যুবক একই ইউনিয়নের মাহাতা পূর্বকন্যারা গ্রামের আইয়ুব আলীর ছেলে মো. মনির (২৩)। খবর পেয়ে বেলা ১১ টায় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার ভোররাতে ওই এলাকায় সন্দেহজনকভাবে ওই যুবক ঘুরাঘুরি করতে থাকলে স্থানীয়রা তাকে ধরে জিজ্ঞাসাবাদ করে।
এসময় সে চুরির ঘটনা স্বীকার করলে তাকে বেঁধে মাথা ন্যাড়া করে দেয় স্থানীয় জনতা। পরে তারা পুলিশে খবর দেন।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী মো. নুরুল হুদা বলেন, ‘সে চুরির কাজে ব্যবহৃত হাতুড়িসহ একাধিক চাবির রিংসহ আমরা তাকে ধরি। গাছের সাথে বেঁধে তার মাথা পুরো ন্যাড়া করে দেয় আশেপাশে থাকা লোকজনেরা। পরে তাকে আমরা পুলিশের হাতে তুলে দিই।’  

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘চোর সন্দেহে এক যুবককে স্থানীয়রা আটক করে, পরে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে একটি মসজিদের দান বাক্সের টাকা চুরির কথা স্বীকার করেছে।’

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬