চিকিৎসা নিতে একাই ভেটেনারি হাসপাতালে চলে এলো কাক, চাঞ্চল্য

১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৪ PM
অসুস্থ কাকটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে

অসুস্থ কাকটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে © টিডিসি

চট্টগ্রামের বাঁশখালীতে অসুস্থ একটি কাক নিজেই ভেটেরিনারি হাসপাতালে এসে চিকিৎসা নেওয়ার ঘটনায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। বিরল এ ঘটনা স্থানীয়দের কৌতূহলের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের সামনে কাকটিকে দেখতে পান চিকিৎসকরা। অস্বাভাবিক আচরণ লক্ষ করলে কাকটিকে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। কাকটি পক্স ভাইরাসে আক্রান্ত হয়েছে। একই সঙ্গে শরীরজুড়ে রয়েছে ক্ষত ও বিষফোড়া। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন নন্দীসহ চিকিৎসকরা দ্রুত কাকটিকে চিকিৎসা দেন। ক্ষতস্থান পরিষ্কার করে অ্যান্টিবায়োটিক ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

এ বিষয়ে চিকিৎসক জুলকারনাইন শাওন বলেন, সবচেয়ে বিস্ময়কর বিষয়, চিকিৎসার সময় কাকটি ছিল একদম শান্ত এবং কোনো প্রতিরোধ করেনি। চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হলেও কাকটি হাসপাতালের আশপাশেই অবস্থান করছে। কাকটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা চলবে।

ইতোমধ্যে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই এটিকে দেখছেন, প্রকৃতির ভাষায় সাহায্য চাওয়ার এক অনন্য উদাহরণ হিসেবে।

নতুন উপাচার্যের বক্তব্য নিয়ে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, …
  • ০৩ অক্টোবর ২০২৬
১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৩ অক্টোবর ২০২৬
১২ দেশের গবেষকদের অংশগ্রহণে লোক প্রশাসন বিভাগের আন্তর্জাতিক…
  • ০৩ অক্টোবর ২০২৬
সহকারী শিক্ষক-প্রভাষক নিয়োগ দেবে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল…
  • ০৩ অক্টোবর ২০২৬
পুত্রবধূকে ‘চাকরি না দেওয়ায়’ স্কুলে তালা ম্যানেজিং কমিটির স…
  • ০৩ অক্টোবর ২০২৬
থাইল্যান্ডকে হারিয়ে হকিতে সপ্তম বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬