দিঘীতে মোটর বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৬ এপ্রিল ২০২৬, ০২:০২ AM
জাহেদ হোসেন হৃদয়

জাহেদ হোসেন হৃদয় © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে দিঘী থেকে পানি তোলার জন্য বৈদ্যুতিক মোটর বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জাহেদ হোসেন হৃদয় (২৮) নামে যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের তেলেঙ্গা দিঘীর পাড়ে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় একই এলাকার মৃত নুরুল আবছারের ছেলে।

স্বজনরা জানান, বুধবার দুপুরে দিঘী থেকে পানি তোলার জন্য একটি বৈদ্যুতিক মোটর বসাতে যান জাহেদ হোসেন হৃদয়। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে হৃদয় দিঘীতে পড়ে যান। পরে স্বজনরা এসে উদ্ধার করে আহত অবস্থায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মস্তাননগর) হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আফিয়া। তিনি বলেন, বিদ্যুৎস্পৃষ্টে জাহেদ হোসেন হৃদয় নামে এক যুবককে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষনা করা হয়।

৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকেরা নতুন পে স্কেলে বেতন পাবেন কবে, কী বলছে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের সংবাদ সম্মেলনের ডাক
  • ১৫ অক্টোবর ২০২৬
পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে অন্তত ১৭ শিশুর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬