সড়ক দুর্ঘটনায় সুইডেন পলিটেকনিকের সাবেক ছাত্র নিহত

০৯ মার্চ ২০২১, ০১:০৬ PM
নিহত সুজন দাশ রাহুল

নিহত সুজন দাশ রাহুল © টিডিসি ফটো

সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ছাত্র সুজন দাশ রাহুল (৩০) নামে একজন নিহত হয়েছন। গতকাল সোমবার (৮ মার্চ) রাত আনুমানিক ৮টায় ঢাকায় প্রাইভেটকার দুর্ঘটনায় তিনি আহত হন।পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তার বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার দিগরপানখালী গ্রামে বলে জানা গেছে।

সুজন দাশ রাহুলের মৃত্যুতে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র সংগঠনসহ , বিভিন্ন সামাজিক সংগঠন ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, তিনি বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল টেকনোলজির ৪৩ ব্যাচের ছাত্র ছিল। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কর্মরত ছিলেন।

ডিপিএল শুরুর কৃতিত্ব তামিমকেই দিলেন মাহমুদউল্লাহ
  • ১৮ এপ্রিল ২০২৬
৬ বিমানবন্দর ফের চালু করল ইরান
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিপক্ষ গ্রুপের কর্মীকে বাইকে তেল ভরিয়ে আনার নির্দেশ থেকে…
  • ১৮ এপ্রিল ২০২৬
সুন্দরবন উপকূলে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় চেয়ে ২১ দফা দাবি
  • ১৮ এপ্রিল ২০২৬
কমে আসছে এইচএসসি পরীক্ষা নেওয়ার সময়কাল
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার বহিষ্কার নিয়ে ২৯ ধারা বাতিল
  • ১৮ এপ্রিল ২০২৬