বিএনপির কর্মসূচিতে শেখ হাসিনাকে আমন্ত্রণ

২৭ ফেব্রুয়ারি ২০২১, ১১:৪৬ PM
নিমন্ত্রণ পত্র দিচ্ছে বিএনপি

নিমন্ত্রণ পত্র দিচ্ছে বিএনপি © সংগৃহীত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কর্মসূচি পালন করবে বিএনপি। আর তাদের এই কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধি দল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয়ে গিয়ে দলের পক্ষ থেকে আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার বিএনপির প্রতিনিধি দলের কাছ থেকে আমন্ত্রণপত্র গ্রহণ করেন।

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার ও সুবর্ণজয়ন্তী উদযাপনে গঠিত প্রচার ও প্রকাশনা কমিটির সদস্য সচিব এবং দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, আমরা দলের পক্ষ থেকে আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছি। উনারা তা গ্রহণ করেছেন এবং বলেছেন, আমাদের পত্র আওয়ামী লীগ সভাপতির কাছে পৌঁছে দেবেন।

আরব দেশগুলোর কাছে ইরান যুদ্ধের খরচ চাইবেন ট্রাম্প 
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসির ফরম ফিলাপ করতে না দেওয়ায় ২৪ শিক্ষার্থীর আত্মহত্যা…
  • ৩১ মার্চ ২০২৬
উচ্চশিক্ষা ও গবেষণা উন্নয়নে এমআইইউ-সিপিএএ’র যৌথ সেমিনার অনু…
  • ৩১ মার্চ ২০২৬
বিদ্যুৎ সাশ্রয়ে সাপ্তাহিক ছুটি তিন দিন ও অনলাইন ক্লাসসহ ৮ প…
  • ৩১ মার্চ ২০২৬
সরকারি অফিস ভাঙচুরের অভিযোগ, চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ৩১ মার্চ ২০২৬
ঝিনাইদহে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence