প্রথম নারী এমপি পাচ্ছে মিরসরাইবাসী 

শামছুন্নাহার বেগম

শামছুন্নাহার বেগম © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলাবাসী প্রথমবারের মতো সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (এমপি) পাচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে এই আসনে মনোনীত হয়েছেন শামছুন্নাহার বেগম।

তিনি উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের গৃহবধূ হলেও দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। বর্তমানে তিনি দলের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পারিবারিকভাবে তিনি মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের অনাইর বাড়ির বাসিন্দা ও মাস্টার নুরুল করিমের সহধর্মিণী। স্থানীয়ভাবে তিনি একজন সৎ, পরিশ্রমী ও সমাজসেবামুখী ব্যক্তি হিসেবে পরিচিত।

দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনের প্রতি তার দীর্ঘদিনের নিষ্ঠা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতার ভিত্তিতেই তাকে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

এ বিষয়ে মিরসরাই উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবির বলেন, ‘সংগঠন থেকে মিরসরাইয়ের জন্য সংরক্ষিত মহিলা আসনে শামসুন্নাহার বেগমকে মনোনয়ন দেয়ায় আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। আমরা আশা করি, তিনি নারী ও মিরসরাইয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’

এদিকে তার মনোনয়নে মিরসরাইয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতারা মনে করছেন, একজন নারী প্রতিনিধির মাধ্যমে এলাকার সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও জনসেবামূলক কর্মকাণ্ড আরও বেগবান হবে।

নবনির্বাচিত এমপি শামছুন্নাহার বেগম বলেন, ‘মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব। মিরসরাইবাসীর উন্নয়ন ও নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যেতে সবার সহযোগিতা চাই।’

তার এই মনোনয়নকে মিরসরাইয়ের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের সূচনা হিসেবে দেখছেন অনেকেই।

শুধু বুকে ব্যথা নয়, হার্ট অ্যাটাকের আগে দেখা দেয় যেসব লক্ষণ
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ডিপো ইনচার্জ নিয়োগ দেবে আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালস, আবেদন …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
১০৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, নৈশপ্রহরী ৭২টিতে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নিজ ঘরে মিলল বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মাধ্যমিকের ছাত্রীদের ‘পিংকি সাইকেল’ গিফট দিতে চান প্রধানমন্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নজরুল বর্ষ ঘিরে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য কর্মসূচি নির্ধার…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬