চট্টগ্রামের সরকারি সিটি কলেজ

গ্রাফিতিতে ছাত্র মুছে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ

২১ এপ্রিল ২০২৬, ০৩:৪১ PM , আপডেট: ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ PM
এ ঘটনায় কয়েকজন আহতের খবর পাওয়া গেছে

এ ঘটনায় কয়েকজন আহতের খবর পাওয়া গেছে © টিডিসি সম্পাদিত

‘ছাত্র-রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস’ শীর্ষক গ্রাফিতিতে ছাত্র মুছে ‘গুপ্ত’ লিখে দেন চট্টগ্রামের সরকারি সিটি কলেজ শাখা ছাত্রদলের একদল নেতাকর্মী। এ নিয়ে ক্যাম্পাসে শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীর সঙ্গে উত্তেজনা থেকে সংঘর্ষে রূপ দেয়। আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে এই উত্তেজনা শুরু হয়। দুপুর ১২টার দিকে উভয়পক্ষ মুখোমুখি হয়ে পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে এবং ঘণ্টাখানেক তাদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া চলতে থাকে। 

খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পৌঁছে। পরবর্তীতে পুলিশ ও কলেজ শিক্ষকদের হস্তক্ষেপে কলেজ ক্যাম্পাস এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। উদ্বুদ্ধ পরিস্থিতিতে কলেজের ক্লাস ও পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্স কোর্সের পরীক্ষা চলমান আছে বলে জানায় কলেজ কর্তৃপক্ষ।

জানা গেছে, কলেজ ক্যাম্পাসের একটি ভবনে জুলাই-আগস্টের গ্রাফিতিতে নিচে লেখা ছিল ‘ছাত্র-রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস’। পরবর্তীতে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে একদল নেতাকর্মী গিয়ে সেখানে ছাত্র শব্দটি মুছে দেয় এবং তারপর ওপর লিখে দেয় গুপ্ত। ফলে লেখাটি হয়ে যায় ‘গুপ্ত রাজনীতি ও ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস’।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত আইডিতে প্রচার করেন আল মামুন। বিষয়টি নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা চলে আসছিল। একপর্যায়ে আজ কলেজ ক্যাম্পাসে সংঘর্ষে জড়ায় উভয়পক্ষের নেতাকর্মীরা।

হামলার বিষয়ে কলেজ ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক মাহমুদ জানান, আমাদের নেতাকর্মীদের ওপর ছাত্রদল কর্তৃক হামলা হয়েছে। আদর্শিকভাবে দেউলিয়া ছাত্রদল শিক্ষা প্রতিষ্ঠানে আদর্শিক লড়াইয়ের পরিবর্তে ক্ষমতার অপব্যবহার করছে।

কলেজের অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ নঈম উদ্দিন বলেন, দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে। প্রাথমিকভাবে শিক্ষকরা নিয়ন্ত্রণ আনতে চেষ্টা করছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সীতাকুণ্ডে প্রাইভেটকার-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল চাল…
  • ১০ জুলাই ২০২৬
আগস্টে নির্বাচনের তফসিল, ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার…
  • ১০ জুলাই ২০২৬
খাগড়াছড়ির পাহাড়ে মিলল অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ
  • ১০ জুলাই ২০২৬
বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ছাত্রদল নেতাকর্মীদের ১০ নির্দেশ…
  • ১০ জুলাই ২০২৬
৬ মাস চিকিৎসার পর সুন্দরবনে ফিরছে সেই আহত বাঘিনী
  • ১০ জুলাই ২০২৬
বিশ্বকাপে কানাডা-কেপ ভার্দেরও পিছনে ব্রাজিল
  • ১০ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence