এসএসসিতে সাপ্লিমেন্টারি পরীক্ষা কি চালু হবে, যা বললেন শিক্ষামন্ত্রী

২১ এপ্রিল ২০২৬, ০৩:২৫ PM , আপডেট: ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩২ PM
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন © সংগৃহীত

এসএসসি পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষা চালুর সম্ভাবনা আপাতত নেই বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর দেড়টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, প্রতিবছর এসএসসি পরীক্ষায় অনেকে অনুত্তীর্ণ হয় এবং তাদের পরবর্তী পরীক্ষার জন্য এক বছর অপেক্ষা করতে হয়। এতে তাদের মূল্যবান সময় নষ্ট হয়। এ সমস্যা সমাধানে দুই-এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়ার মতো কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না।

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আপাতত ‘ফেইলর লিগ্যাসি’ (অনুত্তীর্ণ হওয়ার দীর্ঘসূত্রতা কমানো) নিয়ে আমরা সময় নষ্ট কম করতে চাই। এগুলো আমরা আস্তে আস্তে ঠিক করব।  

পিএসসি ও জেএসসি পরীক্ষা পুনরায় চালুর প্রশ্নে মন্ত্রী বলেন, স্টেকহোল্ডারদের/ অংশীজনদের সাথে পরামর্শ করে পিএসসি-জেএসসি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই অংশীজনরাই আবার বাতিলের পক্ষে সুপারিশ করেছেন অর্থাৎ যারা পরীক্ষা চেয়েছিলেন, তারাই বাতিল করেছেন। এটি পরীক্ষিত।  

ঢাকায় মনোরেল করিডোর উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬