আল জাজিরার রিপোর্টও মিথ্যা বলে প্রমাণিত হবে: কাদের

১২ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪৯ PM
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের © ফাইল ফটো

শেখ হাসিনার বিরুদ্ধে অতীতে যেভাবে অপপ্রচার ও গুজব মিথ্যা বলে প্রমাণিত হয়েছিল একইভাবে সম্প্রতি আল জাজিরার প্রকাশিত প্রতিবেদনও মিথ্যা বলে প্রমাণিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার বিকেলে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আল জাজিরার বিভ্রান্তিমূলক অপপ্রচারের নেপথ্যে দেশ-বিদেশে কারা জড়িত, তা খুঁজে বের করা হচ্ছে। অতীতেও শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার ও গুজব ছড়ানো হয়েছিল, যা পরে মিথ্যা প্রমাণিত হয়। আল জাজিরার আজগুবি রিপোর্টও মিথ্যা বলে প্রমাণিত হবে।

তিনি বলেন, দেশ-বিদেশে একটি রাজনৈতিক স্বার্থান্বেষী মহল সরকার ও আওয়ামী লীগের ঐক্যে ফাটল ধরানোর জন্য সুগভীর ষড়যন্ত্রে লিপ্ত। আওয়ামী লীগ বাংলাদেশের মাটি ও মানুষের দল। এ দলের শিকড় অনেক গভীরে প্রোথিত। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ। এ ঐক্যে ফাটল ধরানোর কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না।

একাকিত্বে বাড়ছে হৃদরোগের ঝুঁকি, যা বলছে গবেষণা
  • ২১ এপ্রিল ২০২৬
গ্রাফিতিতে ছাত্র মুছে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল-শি…
  • ২১ এপ্রিল ২০২৬
পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার
  • ২১ এপ্রিল ২০২৬
গাজার পুনর্গঠনে সেই ডিপি ওয়াল্ডের সঙ্গে চুক্তি করছেন ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসিতে সাপ্লিমেন্টারি পরীক্ষা কি চালু হবে, যা বললেন শিক্ষ…
  • ২১ এপ্রিল ২০২৬
হেনস্তার প্রতিবাদে রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্ম…
  • ২১ এপ্রিল ২০২৬