ডিজিটাল আইনের সমালোচনা বন্ধের পরামর্শ জয়ের

১১ ফেব্রুয়ারি ২০২১, ১১:১৫ AM
সজীব ওয়াজেদ জয়

সজীব ওয়াজেদ জয় © ফাইল ফটো

বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচনা বন্ধ করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, যারা ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে অভিযোগ করে আসছেন তাদের উচিত তাদের পশ্চিমা প্রভুদের কাছে কান্নাকাটি বন্ধ করা।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। জয় বলেন, বেশিরভাগ পশ্চিমা প্রভুর দেশে একই ধরনের আইন রয়েছে।

ফেসবুক স্ট্যাটাসে জয় আরও বলেন, কোনও দেশেই বাক স্বাধীনতা বলতে নিরঙ্কুশ কিছু নেই। কারও ক্ষতি করার অধিকার আপনার নেই।

তিনি বলেন, ফ্রান্সে অনলাইনে এক পোস্টের মাধ্যমে আইন লঙ্ঘনের অভিযোগে প্রধান সারির এক রাজনৈতিক নেতাকে বিচারের সম্মুখিন করা হয়েছে। আমরা ফ্রান্স ও জার্মানির মতো (যেখানে হেট স্পিচ, হলোকাস্ট ডিনায়েল নিষিদ্ধ) ইউরোপীয় দেশের আদলে আমাদের ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করেছি।

পোস্টে তিনি বিবিসির একটি প্রতিবেদনের লিংক শেয়ার করেন। ওই প্রতিবেদনে বলা হয়েছে, জিহাদি গ্রুপ ইসলামিক স্টেটের হত্যাযজ্ঞের ছবি পোস্ট করায় সম্প্রতি ফ্রান্সের কট্টর ডানপন্থী নেতা মারিন লু পেনকে বিচারের সম্মুখিন করা হয়েছে। হেট স্পিচ সংক্রান্ত আইন ভাঙার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। যদিও আদালতে উপস্থিত হয়ে বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে সমালোচনা করেছেন তিনি।

বিবিসির প্রতিবেদনটিতে আরো বলা হয়, ২০২২ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে লু পেনকে ডানপন্থী দল দ্য ন্যাশনাল র‌্যালির একজন সম্ভাবনাময় প্রার্থী ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিবেচনা করা হচ্ছে।

আর্জেন্টিনার ম্যাচের নতুন সূচিতে পরিবর্তন
  • ৩১ মার্চ ২০২৬
এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন
  • ৩১ মার্চ ২০২৬
আরব দেশগুলোর কাছে ইরান যুদ্ধের খরচ চাইবেন ট্রাম্প 
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসির ফরম ফিলাপ করতে না দেওয়ায় ২৪ শিক্ষার্থীর আত্মহত্যা…
  • ৩১ মার্চ ২০২৬
উচ্চশিক্ষা ও গবেষণা উন্নয়নে এমআইইউ-সিপিএএ’র যৌথ সেমিনার অনু…
  • ৩১ মার্চ ২০২৬
বিদ্যুৎ সাশ্রয়ে সাপ্তাহিক ছুটি তিন দিন ও অনলাইন ক্লাসসহ ৮ প…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence