ভ্যাকসিন নিলেও মাস্ক পরতে হবে: প্রধানমন্ত্রী

০৮ ফেব্রুয়ারি ২০২১, ০১:৫০ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ফটো

করোনাভাইরাসের ভ্যাকসিন নেওয়ার পরও মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার গণভবন থেকে ভার্চুয়ালি সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকে যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, সময়মতো টিকাদান কর্মসূচি কার্যকর করতে এরই মধ্যে স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে অংশ নেওয়া মন্ত্রী পরিষদের সদস্যদের করোনার ভ্যাকসিন নিয়ে সার্বিক দিক নির্দেশনা দেন শেখ হাসিনা। একই সাথে তিনি ফ্রন্টলাইনারদের পাশাপাশি স্বেচ্ছাসেবক ও পরিচ্ছন্নতা কর্মীদেরও প্রথম দফায় করোনার ভ্যাকসিন দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এ সময় গ্রামাঞ্চলের মানুষের মধ্যে টিকা নিয়ে যে ভীতি আছে, তা দ্রুত কেটে যাবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববি…
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল সংকট, রুয়েটের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিতে
  • ১৩ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ২৬ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
আনন্দ-সম্প্রীতির নববর্ষ
  • ১৩ এপ্রিল ২০২৬