‘নির্বাচনেও অটো পাসের ব্যবস্থা করুন’

২৯ জানুয়ারি ২০২১, ০৭:১২ PM
জাতীয় পার্টির দোয়া ও মিলাদ মাহফিল

জাতীয় পার্টির দোয়া ও মিলাদ মাহফিল © সংগৃহীত

সরকারকে উদ্দেশ্য করে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, পরীক্ষা না নিয়ে যেভাবে এবার এইচএসসিতে অটো পাসের ব্যবস্থা করা হয়েছে, সেভাবেই নির্বাচনে জানমালের ক্ষতি না করে অটো পাসের ব্যবস্থা করুন।

শুক্রবার বাদ আছর জাপা চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে জিএম কাদেরের শারিরীক সুস্থতার জন্য জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর শাখার দোয়া ও মিলাদ মাহফিলে বাবলু এসব কথা বলেন।

জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, চট্টগ্রামের সিটি নির্বাচনে দুই গরীব মায়ের বুক খালি হয়েছে। নির্বাচনে নৈরাজ্য, সহিংসতা, ভোট ডাকাতি ও জীবনহানি হয়েছে।

জাপা মহাসচিব বলেন, এরশাদের আমলে সন্ত্রাস, নৈরাজ্য, গুম, হত্যা ও চাঁদাবাজী ছিল না। তাই, মানুষ এখনো তার স্বর্ণালী যুগে ফিরে যেতে চায়। আগামী নির্বাচনে জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি সরকার গঠন করে এরশাদের স্বর্ণালী স্বপ্ন বাস্তবায়ন করবে।

জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও মহানগর উত্তর সভাপতি এস এম ফয়সল চিশতীর সভাপতিত্বে এবং প্রেসিডিয়াম সদস্য ও মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টুর পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ক্বারী হাবিবুল্লাহ বেলালী।

আরব দেশগুলোর কাছে ইরান যুদ্ধের খরচ চাইবেন ট্রাম্প 
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসির ফরম ফিলাপ করতে না দেওয়ায় ২৪ শিক্ষার্থীর আত্মহত্যা…
  • ৩১ মার্চ ২০২৬
উচ্চশিক্ষা ও গবেষণা উন্নয়নে এমআইইউ-সিপিএএ’র যৌথ সেমিনার অনু…
  • ৩১ মার্চ ২০২৬
বিদ্যুৎ সাশ্রয়ে সাপ্তাহিক ছুটি তিন দিন ও অনলাইন ক্লাসসহ ৮ প…
  • ৩১ মার্চ ২০২৬
সরকারি অফিস ভাঙচুরের অভিযোগ, চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ৩১ মার্চ ২০২৬
ঝিনাইদহে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence