অনশনে কাদের মির্জা

২২ জানুয়ারি ২০২১, ০৮:৪১ PM
এমপি একরামুল করিম চৌধুরীর বক্তব্যে প্রতিবাদে অনশনে বসেছেন মেয়র আবদুল কাদের মির্জা

এমপি একরামুল করিম চৌধুরীর বক্তব্যে প্রতিবাদে অনশনে বসেছেন মেয়র আবদুল কাদের মির্জা © সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরিবারকে রাজাকারের পরিবার বলায় নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে অনশনে বসেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা।

শুক্রবার বসুরহাট বাজারের বঙ্গবন্ধু চত্বরে ধর্মঘটে বসেছেন আবদুল কাদের মির্জা। এর আগে এদিন তার নেতৃত্বে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। সমাবেশে কাদের মির্জা ভক্ত-সমর্থকরা উপস্থিত ছিলেন।

কাদের মির্জা বলেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে না দেওয়া পর্যন্ত বঙ্গবন্ধু চত্বরে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ২৭ সেকেন্ডের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে তিনি বলেছেন, আমি তো মির্জা কাদেরের বিরুদ্ধে কথা বলবো না, আমি কথা বলবো ওবায়দুল কাদেরের বিরুদ্ধে। একটা রাজাকার ফ্যামিলির লোক এই পর্যায়ে আসেন। তার ভাইকে শাসন করতে পারেন না। এগুলো নিয়ে আমি আগামী কয়েক দিনের মধ্যে কথা বলবো। যদি আমার জেলা কমিটি না আসে, তবে এটা নিয়ে কথা বলা শুরু করবো।

আরব দেশগুলোর কাছে ইরান যুদ্ধের খরচ চাইবেন ট্রাম্প 
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসির ফরম ফিলাপ করতে না দেওয়ায় ২৪ শিক্ষার্থীর আত্মহত্যা…
  • ৩১ মার্চ ২০২৬
উচ্চশিক্ষা ও গবেষণা উন্নয়নে এমআইইউ-সিপিএএ’র যৌথ সেমিনার অনু…
  • ৩১ মার্চ ২০২৬
বিদ্যুৎ সাশ্রয়ে সাপ্তাহিক ছুটি তিন দিন ও অনলাইন ক্লাসসহ ৮ প…
  • ৩১ মার্চ ২০২৬
সরকারি অফিস ভাঙচুরের অভিযোগ, চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ৩১ মার্চ ২০২৬
ঝিনাইদহে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence