রাজধানীতে উঠতি মডেলের ঝুলন্ত লাশ উদ্ধার

২০ জানুয়ারি ২০২১, ১২:১৭ AM
সাদিয়া নাজ

সাদিয়া নাজ © ফাইল ফটো

রাজধানীর ভাটারা এলাকার নিজ বাসা থেকে এক উঠতি মডেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই মডেলের নাম সাদিয়া নাজ। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। সাদিয়ার ‍মৃত্যুর খবরটি তার পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন।

এদিকে সাদিয়ার মৃত্যুর খবরে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। অনেকেই তরুণ এই মডেলের এভাবে আত্মহত্যা মেনে নিতে পারছেন না। তার মৃত্যুর খবরে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।

সাদিয়ার মৃত্যুর খবরটি নিজের ফেসবুকে মডেল বারিশা হক লিখেছেন, বিদায় জানালো আরও একটি সম্ভাবনাময়ী তাজা প্রাণ। তরুণ মডেল আমার খুব প্রিয় সাদিয়া নাজ। গতকাল রাতে আত্মহত্যা করেছে। মরদেহ এখনও ছাড়া হয়নি। শেষ দেখতে পাবো কিনা জানিনা। সবাই দোয়া করবেন।

পুলিশ জানিয়েছে, সাদিয়া নাজের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

মানবাধিকার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মশালা
  • ১৩ এপ্রিল ২০২৬
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড পারিশ্রমিক ঘোষণা
  • ১৩ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিনোভিয়া ফার্মায়, নেবে সেলস এক্সিকিউটিভ
  • ১৩ এপ্রিল ২০২৬
সংবিধানের দোহাই দিয়ে নতুন ফ্যাসিবাদের পথে সরকার: এবি পার্টি
  • ১৩ এপ্রিল ২০২৬
সদস্য সংগ্রহ করছে ঢাবির ‌‘ভয়েস অব বিজনেস’
  • ১৩ এপ্রিল ২০২৬
জার্মানিতে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী
  • ১৩ এপ্রিল ২০২৬