করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ২২৯২

২৬ নভেম্বর ২০২০, ০৩:৪০ PM
করোনায় মৃত ব্যক্তির লাশ নিয়ে যাওেয়া হচ্ছে

করোনায় মৃত ব্যক্তির লাশ নিয়ে যাওেয়া হচ্ছে © ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৫২৪ জন। একই সময়ে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ২ হাজার ২৯২ জন। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৫৬ হাজার ৪৩৮ জন করোনা রোগী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ২ হাজার ২৭৪ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৭১ হাজার ৪৫৩ জন।

মানবাধিকার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মশালা
  • ১৩ এপ্রিল ২০২৬
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড পারিশ্রমিক ঘোষণা
  • ১৩ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিনোভিয়া ফার্মায়, নেবে সেলস এক্সিকিউটিভ
  • ১৩ এপ্রিল ২০২৬
সংবিধানের দোহাই দিয়ে নতুন ফ্যাসিবাদের পথে সরকার: এবি পার্টি
  • ১৩ এপ্রিল ২০২৬
সদস্য সংগ্রহ করছে ঢাবির ‌‘ভয়েস অব বিজনেস’
  • ১৩ এপ্রিল ২০২৬
জার্মানিতে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী
  • ১৩ এপ্রিল ২০২৬